ইসলামিক প্রকাশনী হাদিস বই — দাউদ শরিফ ৪
/ ৫৭৪
📝 লেখা 📖 পিডিএফ

http://IslamiBoi.wordpress.com ২৩০ আবু দাউদ শরীফ একদল ব্যবসায়ী সমভিব্যাহারে আমার দিকে আসছে। সে আমাকে দেখেই বলে উঠল ঃ হে হাবৃশী! আমি বললাম £ বলুন, আমি তো হাযির । সে সময় সে উত্তেজিত হয়ে আমাকে গালমন্দ করতে লাগল এবং বলল £ তোমার কি জানা আছে, মাসের আর কতদিন বাকী আছে? তখন আমি বললাম ঃ£ মাস তো প্রায় শেষ । তখন সে বলল ঃ তোমার মাস পূর্ণ হতে আর মাত্র চারদিন বাকী আছে। আমি তোমার নিকট হতে আমার পাওনা টাকা আদায় করে ছাড়ব, আর আমি তোমাকে তোমার পূর্বাবস্থায় নিয়ে ছাড়ব, যেরূপ তুমি আগে বকরীর পাল চরাতে । [বিলাল (রা.) বলেন] ৪ তার এরূপ কথাবার্তায় আমি মর্মাহত হই, এরূপ ক্ষেত্রে মানুষের যেমন হয়ে থাকে। অবশেষে রাসূলুল্লাহ্‌ শ্রহই ঈশার সালাত আদায় শেষে যখন স্বগৃহে প্রত্যাবর্তন করলেন, তখন আমি তার নিকট উপস্থিত হওয়ার জন্য অনুমতি চাইলাম । তখন তিনি শুব আমাকে তার খিদমতে হাযির হওয়ার জন্য অনুমতি দেন। আমি তার নিকট আরয করি £ ইয়া রাসূলাল্লাহ্‌ শহৰ ! আমার * পিতা-মাতা আপনার জন্য উৎসর্গ হোক, আমি যে মুশরিক ব্যক্তির নিকট হতে ধার নিতাম, সে আমাকে এরূপ এরূপ কথা বলেছে। এখন তো আপনার নিকট এমন কোন ধন-সম্পদ নেই ৷ যা দিয়ে আপনি আমার করয পরিশোধ করতে পারেন। আর আমার কাছেও কিছু নেই; ওদিকে সে তো আমাকে বেইযযত করতে চায়। সুতরাং আপনি আমাকে অনুমতি দিন, যাতে আমি পালিয়ে গিয়ে এঁ গোত্রের কোন লোকের নিকট আশ্রয় গহণ করতে পারি, যারা মুসলমান হয়েছে। আর আমি ততদিন এ অবস্থায় থাকব, যতদিন না আল্লাহ তা'আলা তীর রাসূলের শ্রহুই্ব জন্য এ পরিমাণ মালের সংস্থান করে দেন, যা দিয়ে আমি আমার করয পরিশোধ করতে পারি । একথা বলে আমি আমার ঘরে ফিরে আসি এবং আমার তরবারি, মোজা, জুতা এবং ঢাল আমার শিয়রে রাখি (যাতে অতি ভোরে আমি চলে যেতে পারি)। এমতাবস্থায় যখন আমি অতি প্রত্যুষে পলায়ন করার জন্য তৈরী হলাম, তখন হঠাৎ দেখতে পাই যে, এক ব্যক্তি দৌড়ে আমার কাছে এসে বলল £ “হে বিলাল! রাসূলুল্লাহ্‌ শুঁহ্নুনর তোমাকে ডাকছেন। তখন আমি তার নিকট উপস্থিত হয়ে দেখতে পাই যে, পিঠে মাল বোঝাই চারটি উট বসে আছে। এরপর আমি তার ফ্রহেই সংগে সাক্ষাতের অনুমতি চাইলে রাসূলুল্লাহ্‌ হর বলেন ঃ (হে বিলাল!) তুমি সুসংবাদ গ্রহণ কর। তোমার করয পরিশোধের জন্য আল্লাহ্‌ তা'আলা এ মাল পাঠিয়ে দিয়েছেন। এরপর তিনি আরো বলেন ঃ তুমি কি দেখছ না যে, চারটি মাল-বোঝাই উট বসে আছেঃ তখন আমি বলি £ হা, দেখছি। এরপর তিনি বলেন ৪ এ পশুগুলো এবং এদের পিঠে যে মালামাল আছে, তা সবই তোমার । এতে কাপড় এবং খাদ্যশস্য আছে, যা ফিদাকের বিশিষ্ট ধনী নেতা হাদিয়া স্বন্ূপ আমার জন্য পাঠিয়েছে। সুতরাং তুমি এসব বুঝে নাও এবং তোমার যাবতীয় দেনা পরিশোধ কর । [বিলাল (রা.)] বলেনঃ তখন আমি এরূপ করি । অতঃপর পূর্ণ হাদীছ বর্ণনা প্রসংগে বিলাল (রা.) বলেন £ পরে আমি মসজিদে গিয়ে দেখতে পাই যে, রাসূলুল্লাহ্‌ শুই মসজিদে বসে আছেন। তখন আমি তীকে সালাম করলে তিনি জিজ্ঞাসা করেন ঃ তুমি যে সম্পদ পেয়েছ তা কি করেছ? তখন আমি বলি ঃ মহান আল্লাহ্‌ এ সমস্ত দেনাই পরিশোধ করে দিয়েছেন, যা রাসূলুল্লাহ্‌ শ্ব -এর উপর ছিল। বজ্তুত এ দেনার আর কিছুই অবশিষ্ট

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।