http://IslamiBoi.wordpress.com কিতাবুল খারাজ এবং তার মূর্তি-পূজক সাথীদের, যারা আওস ও খাযরাজ গোত্রের লোক, এ মর্মে পত্র লেখে, যখন রাসূলুল্লাহ্ শুর বদর যুদ্ধের আগে মদীনায় অবস্থান করছিলেন £ঃ তোমরা আমাদের সাথী (মুহাম্মদ)-কে জায়গা দিয়েছ । এ জন্য আমরা আল্লাহ্র নামে শপথ করে বলছি, হয়তো তার সাথে যুদ্ধ কর, নয়তো তাকে বের করে দাও অন্যথায় আমরা সম্মিলিতভাবে আক্রমণ করে তোমাদের যোদ্ধাদের হত্যা করব এবং তোমাদের স্ত্রীদের আমাদের দখলে আনব । ‘আবদুল্লাহ ইব্ন উবাই এবং তার মূর্তিপূজারী সাথীরা এ খবর পাওয়ার পর রাসূলুল্লাহ্ সুহ্ -এর সংগে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। এ খবর নবী শহর -এর কাছে পৌছবার পর তিনি তাদের সাথে সাক্ষাত করেন এবং বলেন $ তোমরা কুরায়শদের নিকট হতে উত্তেজনা সৃষ্টিকারী চিঠি পেয়েছ, কিন্তু তা তোমাদের জন্য এত মারাত্মক নয়, যত না ক্ষতি তোমরা নিজেরা নিজেদের করবে। কেননা, তোমরা তো তোমাদের সন্তান-সন্ততি ও ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করার সংকল্প করছ। তারা যখন রাসূলুল্লাহ্ শুহ্খই হতে এরূপ কথা শুনলো, তখন তারা বিচ্ছিন্ন হয়ে পড়লো । এ খবর কুরায়শ কাফিরদের কাছে পৌছলে তারা বদর যুদ্ধের পর ইয়াহুদীদের নিকট লিখলো £ তোমরা ঘরবাড়ী ও দুর্গের অধিকারী । কাজেই তোমাদের উচিত আমাদের সাথী [মুহাম্মদ শুনে ]-এর সাথে যুদ্ধ করা । অন্যথায় আমরা তোমাদের সাথে এরূপ করব, সেরূপ করব। আর আমাদের ও তোমাদের স্ত্রীদের মাঝে কোন পার্থক্য. থাকবে না ১ যখন নবী শরঁহ্ই সম্পর্কে তারা এরূপ চিঠি পেল, তখন বনু নধীরের ইয়াহুদীরা বিদ্রোহ ঘোষণা করলো এবং তারা নবী শ্ুহই -কে এ মর্মে অবহিত করে যে, আপনি আপনার সাথীদের থেকে ত্ৰিশজন নিয়ে আমাদের কাছে আসুন এবং আমাদের ত্ৰিশজন আলিম আপনার সংগে এক আলাদা স্থানে দেখা করবে৷ তারা আপনার কথা শুনবে, যদি তারা আপনার উপর ঈমান আনে এবং বিশ্বাস স্থাপন করে, তবে আমরা আপনার উপর ঈমান আনব । পরদিন সকাল বেলা রাসূলুল্লাহ্ শরদহর একদল সেনাবাহিনী নিয়ে তাদের উপর হামলা করেন এবং তাদের অবরোধ করে বলেন ঃ আল্লাহ্র শপথ! তোমরা যতক্ষণ অংগীকার না করবে, ততক্ষণ আমি তোমাদের ব্যাপারে নিশ্চিন্ত নই । তখন তারা (ইয়াহুদীরা) অংগীকার করতে অস্বীকার করে। ফলে তিনি শুনু সেদিন তাদের সাথে দিনভর যুদ্ধে রত থাকেন। পরদিন তিনি শু বনু নযীরকে বাদ দিয়ে বনু কুরায়যার উপর আক্রমণ করেন এবং তাদের অংগীকারাবদ্ধ হতে বলেন। ফলে তারা তার শুই সংগে অংগীকারাবদ্ধ হয়। তখন তিনি মুল তাদের নিকট হতে প্রত্যাবর্তন করে পুনরায় বনু নযীরকে অবরোধ করেন এবং তাদের সাথে ততক্ষণ যুদ্ধ করেন, যতক্ষণ না তারা দেশত্যাগে বাধ্য হয়। বনু নযীরের লোকেরা তাদের উটের পিঠে ঘরের দরজা, চৌকাঠ ইত্যাদি যে পরিমাণ মালামাল নেওয়া সম্ভব ছিল, তা নিয়ে যায়। এবার বনু নযীরের খেজুরের বাগান রাসূলুল্লাহ্ শ্ব -এর অধিকারে আসে, যা আল্লাহ্ তা'আলা বিশেষভাবে প্রদান করেন । যেমন আল্লাহ্ বলেনঃ Ace LIAL AZ cr A {- FA 5 / ° vu) YUE oe Cle in| Lies dy) le Gl Ls ১1 অর্থাৎ আমরা তোমাদের হত্যা করব এবং তোমাদের সন্তান-সম্তুতি ও স্ত্রীদের মালিক হয়ে যাব৷ . আবু দাউদ শরীফ (৪র্থ খন্ড)__২৯ se
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।