http://IslamiBoi.wordpress.com প্রকাশকের কথা ‘সুনানু আবূ দাউদ’ সিহাহ্ সিত্তাহ্র অন্তর্ভুক্ত একটি সুপ্রসিদ্ধ হাদীসগ্রন্থ । হিজরী তৃতীয় শতাব্দীর প্রথমার্ধে এ হাদীসগ্রন্থটি সংকলন করেন ইমাম আবূ দাউদ সুলায়মান ইবনুল আশ‘আস আস-সিজিনস্তানী (র)। তিনি হিজরী ২০২ সনে সিজিস্তান নামক স্থানে জন্মগখহণ করেন । ইনতিকাল করেন হিজরী ২৭৫ সনের শাওয়াল মাসে । তিনি অল্প বয়সেই হাদীস ও ফিকাহ্ শাস্ত্রে জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন দেশ . পরিভ্রমণ করেন ও তৎকালীন মুসলিম বিশ্বের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অধ্যয়ন করেন । তীর শিক্ষকগণের তালিকায় রয়েছেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল (র), উসমান ইবৃন আবূ শায়বা (র), কুতায়বা ইব্ন সাইঈদ প্রমুখ । তার অন্যতম শিষ্য হচ্ছেন সিহাহ্ সিত্তাহ্ভুক্ত অন্যতম হাদীসগ্রন্থ তিরমিযীর সংকলক ইমাম আবু ঈসা আত-তিরমিযী (র)। ইমাম আবু দাউদ (র) প্রায় পাচ লক্ষ হাদীস সংগ্রহ করেন । এই পাঁচ লক্ষ হাদীস থেকে বাছাই করে মাত্র ৪৮০০ হাদীস তিনি তার সুনানে অন্তর্ভুক্ত করেন। এ গ্রহ্থে কেবল এঁ সকল হাদীস স্থান . পেয়েছে যা সহীহ্ বলে সংকলকের বিশ্বাস হয়েছে। তাকে হাদীস শরীফের হাফিয ও সুলতানুল মুহাদ্দিস বলা হয়ে থাকে। সুনানু আবূ দাউদ-এর বৈশিষ্ট্য সম্পর্কে ইমাম মুসলিম (র) তীর সহীহ্ ‘মুসলিম’-এর ভূমিকায় বশে ত 7 হযেন তাম যতি বন হল আনত ৰজা অনেক রাবীর নিকট থেকে হাদীস বর্ণনা করেন যীদের উল্লেখ বুখারী ও মুসলিমে নেই। কেননা তীর নীতি হলো সেই সকল রাবীকে বিশ্বস্ত বলে গণ্য করা যাদের সম্পর্কে অবিশ্বস্ততার কোন যথাযথ প্রমাণ পাওয়া যায় না। বিশ্বস্ততা ও টীকা-ভাষ্যের কারণে হাদীস বিশারদগণ এ সংকলনটির উচ্ছসিত প্রশংসা করেন। এ প্রসঙ্গে মুহাম্মদ ইব্নে মাখলাদ (র) বলেন, “হাদীস বিশারদগণ বিনা দ্বিধায় এই গ্রন্থটি গ্রহণ করেন যেমন তারা কুরআনকে গ্রহণ করেন।” আবূ সাইদ আল-আরাবী (র) বলেন, “যে ব্যক্তি কুরআন ও এই গ্ৰন্থ ছাড়া আর কিছু জানেন না, তিনিও একজন বড় আলিম বলে গণ্য হতে.পারেন।” . পৃথিবীর শতাধিক ভাষায় এ মশহুর হাদীসগ্রন্থটি অনুদিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে এ গ্রন্থটির চতুর্থ খণ্ড অনুদিত হয়ে প্রথম ১৯৯৭ সালে অনুবাদ ও সংকলন বিভাগ থেকে প্রকাশিত হয় । বিপুল পাঠকনন্দিত এ গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে পেরে আমরা আল্লাহ্ রাববুল আলামীনের দরবারে অশেষ শুকরিয়া জানাচ্ছি । গতি বারা আলাল জযাদেরতর হয রাদুর যর টা এতা করে দার হেফক দিন। আমীন! মোহাম্মদ আবদুর রব পরিচালক, প্রকাশনা বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।