http://IslamiBoi.wordpress.com ১৩২ আবূ দাউদ শরীফ ২৮৭৪. মুহাম্মদ ইব্ন ‘আলা (র.)...জাবির ইব্ন ‘আবদিল্লাহ্ (রা.) থেকে বর্ণিত । তিনি এ খবর জানতে পারেন যে, তার পিতা একজন ইয়াহুদী থেকে গৃহীত ত্রিশ ওয়াসাকের একটি দেনার বোঝা তার যিশ্মায় রেখে ইনতিকাল করেছেন। তখন জাবির (রা.) সেই ইয়াহুদীর নিকট কিছু সময় চান। কিন্তু সে সময় দিতে অস্বীকার করে। তখন জাবির (রা.) রাসূলুল্লাহ্ শ্ব -এর কাছে গিয়ে ইয়াহুদীর নিকট তার পক্ষে সুপারিশ করার জন্য অনুরোধ করেন। তখন রাসূলুল্লাহ্ সহ গিয়ে ইয়াহুদীর সাথে কথাবার্তা বলেন যে, সে যেন তার করযের বিনিময়ে জাবিরের বাগানের খেজুর নিয়ে নেয় । কিন্তু সে (ইয়াহুদী) এ প্রস্তাব অগ্রাহ্য করে। তখন রাসূলুল্লাহ্ শু: তাকে (ইয়াহুদীকে) কিছু সময় দেওয়ার জন্য অনুরোধ করলে সে তাও প্রত্যাখ্যান করে। এরপর পূর্ণ হাদীস বর্ণিত হয়েছে ।১ ১. হাদীছের বাকী অংশ এরূপ £ আতঃপর রাসূলুল্লাহ (সা.) জাবির (রা.)-এর খেজুরের বাগানে গমন করেন এবং করযদাতাদের দেনা খেজুর দিয়ে পরিশোধ করতে শুরু করেন । অবশেষে সকল করযদাতাদের দেনা জাবির (রা.)-এর পক্ষ হতে আদায় হয়ে যায়। কিন্তু তাজ্জবের ব্যাপার এই যে, খেজুর স্তূপ তখনও একইভাবে অবশিষ্ট থাকে, এ ঘটনাটি রাসূলুল্লাহ (সা.)-এর জীবনের অসংখ্য মু‘জিযার মধ্যে অন্যতম ম'জিযা।
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।