http://IslamiBoi.wordpress.com প্রকাশকের কথা ‘সুনানু আবূ দাউদ’ সিহাহ্ সিত্তাহর অন্তর্ভুক্ত একটি সুপ্রসিদ্ধ হাদীসগ্রন্থ । হিজরী তৃতীয় শতাব্দীর প্রথমার্ধে এ হাদীসগ্রন্থটি সংকলন করেন ইমাম আবূ দাউদ সুলায়মান ইবনুল আ্শ‘আস আস-সিজিস্তানী (র)। তিনি হিজরী ২০২ সনে সিজিস্তান নামক স্থানে জন্মখহণ করেন। ইনতিকাল করেন হিজরী ২৭৫ সনের শাওয়াল মাসে । তিনি অল্প বয়সেই হাদীস ও ফিকাহ্ শাস্ত্রে জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন দেশ পরিভ্রমণ করেন ও তৎকালীন মুসলিম বিশ্বের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অধ্যয়ন করেন। তার শিক্ষকগণের তালিকায় রয়েছেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল (র), উসমান ইবৃন আবু শায়বা (র), কুতায়বা ইব্ন সাঈদ প্রমুখ । তার অন্যতম শিষ্য হচ্ছেন সিহাহ্ সিত্তাভুক্ত অন্যতম হাদীসগ্রন্থ তিরমিযীর সংকলক ইমাম আবূ ঈসা আত-তিরমিধী (র)। ইমাম আবু দাউদ (র) প্রায় পীচ লক্ষ হাদীস সংগ্রহ করেন। এই পীচ লক্ষ হাদীস থেকে বাছাই করে মাত্র ৪৮০০ হাদীস তিনি তাঁর সুনানে অন্তর্ভুক্ত করেন। এ গ্রস্থে কেবল এঁ সকল হাদীস স্থান পেয়েছে যা সহীহ বলে সংকলকের বিশ্বাস হয়েছে। তাকে হাদীস শরীফের হাফিয ও সুলতানুল মুহাদ্দিস বলা হয়ে থাকে। সুনানু আবূ দাউদ-এর বৈশিষ্ট্য সম্পর্কে ইমাম মুসলিম (র) তীর সহীহ ‘মুসলিম'-এর ভূমিকায় বলেন, আবূ দাউদ হলেন প্রথম ব্যক্তি যিনি হাদীসের বিস্তারিত টীকা লিখেন। ইমাম আবূ দাউদ এমন অনেক রাবীর নিকট থেকে হাদীস বর্ণনা করেন যীদের উল্লেখ বুখারী ও মুসলিমে নেই । কেননা তার নীতি হলো সেই সকল রাবীকে বিশ্বস্ত বলে গণ্য করা খাদের সম্পর্কে অবিশ্বস্ততার কোন যথাযথ প্রমাণ পাওয়া যায় না। বিশ্বস্ততা ও টীকা-ভাষ্যের কারণে হাদীস বিশারদগণ এ সংকলনটির উচ্ছসিত প্রশংসা করেন। এ প্রসঙ্গে মুহাম্মদ ইবৃনে মাখলাদ (র) বলেন, “হাদীস বিশারদগণ বিনা দ্বিধায় এই গ্রন্থটি গহণ করেন যেমন তারা কুরআনকে গ্রহণ করেন।” আবূ সাইদ আল-আরাবী (র) বলেন, “যে ব্যক্তি কুরআন ও এই গ্রন্থ ছাড়া আর কিছু জানেন না, তিনিও একজন বড় আলিম বলে গণ্য হতে পারেন।” পৃথিবীর শতাধিক ভাষায় এ মশহর হাদীসগস্থটি অনুদিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে এ গ্রন্থটির তৃতীয় খণ্ড অনূদিত হয়ে প্রথম ১৯৯২ সালে অনুবাদ ও সংকলন বিভাগ থেকে প্রকাশিত হয়। বিপুল পাঠকনন্দিত এ গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে পেরে আমরা আল্লাহ্ রাববুল আলামীনের দরবারে অশেষ শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ্ রাব্বুল আলামীন আমাদের তার প্রিয় রাসূল (সা)-এর সুন্নাহ্ অনুসরণ করে চলার তৌফিক দিন। আমিন! মোহাম্মদ আবদুর রব পরিচালক, প্রকাশনা বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।