http://IslamiBoi.wordpress.com মহাপরিচালকের কথা হাদীস ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস । কুরআন মজীদের পরই হাদীসের স্থান । হাদীস সংকলনের ইতিহাসে যতগুলো গ্রন্থ সংকলিত হয়েছে তন্মধ্যে সিহাহ্ সিত্তাহ্ভুক্ত হাদীসগ্রন্গুলোর স্থান শীর্ষে । এগুলোর প্রতিটিরই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য । এসব বৈশিষ্ট্যের কারণেই এগুলো মুসলিম উম্মাহর কাছে স্ব স্ব মর্যাদায় সমাদৃত । সিহাহ্ সিত্তাহ্ভুক্ত হাদীসগ্রন্থের একটি মশহুর সংকলন হচ্ছে ‘সুনানু আবূ দাউদ' ৷. এটির সংকলক ইমাম আবূ দাউদ সুলায়মান ইবনুল আশ'আস আস-সিজিস্তানী (র)। তীর জন্ম ২০২ হিজরী সনে। তিনি ইনতিকাল করেন হিজরী ২৭৫ সনে। সিহাহ্ সিত্তাহ্ হাদীসগ্ন্থসমূহের মধ্যে আবূ দাউদ শরীফের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এ গ্রন্থে সংকলিত সমস্ত হাদীসই আহকাম সম্পর্কিত এবং ফিকাহ্ শাস্ত্রের রীতি অনুযায়ী সন্নিবেশিত । এ খ্রন্থের প্রতিটি অধ্যায় ফিকাহ্্র দৃষ্টিতে নির্ধারণ করা হয়েছে। ফলে এ সংকলনটি ফিকাহ্বিদদের নিকট খুবই সমাদৃত । মতনের ([০%60) দিক খ্ৰেকেও এটি একটি পূর্ণাঙ্গ গ্রন্থ । এতে একই অর্থবোধক বিভিন্ন মতনের হাদীসকে এমনভাবে বিন্যাস করা হয়েছে যাতে মতনের ভাষা সহজেই পাঠকের নিকট পরিস্ফুট হয়ে ওঠে । এ গ্রন্থে ইমাম আবৃ দাউদ (র) তীর সংগৃহীত প্যচ লাখ হাদীস থেকে যাচাই-বাছাই করে মাত্র চার হাজার আট’শ হাদীস অন্তর্ভুক্ত করৈছেন। কলেবর বৃদ্ধির ভ্বাশংকায় গরন্থটিতে হাদীসের পুনরুল্লেখ হয়েছে খুবই কম । তাছাড়া সংকলিত কোন হাদীসে ত্রুটি পরিলক্ষিত হলে তাও তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। হাদীস সংকলনের ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি হাদীসের বিস্তারিত টীকা লিখেন এসব অনন্য বৈশিষ্ট্যের কারণে ইলমে হাদীসের জগতে সুনানু আবূ দাউদের গুরুত্ব ও মর্যাদা অপরিসীম । সারা বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত ও পাঠকনন্দিত এ হাদীসগ্রন্থটির তৃতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন থেকে জ্বনুদিত হয়ে ১৯৯২ সালে প্রথম প্রকাশিত হয়। বর্তমানে ব্যাপক পাঠকচাহিদার পরিপ্রেক্ষিতে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে পেরে আমরা আল্লাহ্ রাব্বুল আলামীনের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি । আল্লাহ তা'আলা আমাদের সকল নেক প্রচেষ্টা কবুল করুন । আমীন!
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।