ইসলামিক প্রকাশনী হাদিস বই — দাউদ শরিফ ২
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

http://IslamiBoi.wordpress.com কিতাবুস সালাত ৭৭ নামায আদায় করেন। তিনি (স) দুই রাকাত নামায আদায়ের পর সালাম ফিরান। অতঃপর তিনি (স) মসজিদের সম্মুখে অবস্থিত কাষ্ঠ খণ্ডের নিকট গিয়ে তার ওপরে এক হাত অন্য হাতের উপর স্থাপন করে দণ্ডায়মান হন। ওঁ সময় তাকে (স) রাগান্বিত মনে হচ্ছিল। তখন লোকেরা মসজিদ হতে নিগর্মনকালে বলছিল £ নামায কসর করা হয়েছে, নামায কসর করা হয়েছে ( অর্থাৎ আল্লাহ চার রাকাতের স্থানে দুই রাকাত করে দিয়েছেন ) এঁ সময়ে সমবেত মুসল্লীদের মধ্যে হযরত আবু বাক্র (রা) ও উমার (রা)-ও ছিলেন এবং তাঁরা এব্যাপার সম্পর্কে তীর (স) সাথে আলোচনা করতে ভীত হন। এঁ সময় হযরতের নিকট হতে যুল্‌- য়াদাইন্‌ উপাধিপ্রাপ্ত জনৈক সাহাবী দাড়িয়ে বলেন ৪ ইয়া রাসূলাল্লাহ (স)! আপনি কি ভুল করেছেন না নামায কসর (সংক্ষিপ্ত ) করা হয়েছে? জবাবে তিনি (স) বলেন ৪ না, আমি ভুল করিনি এবং নামায কসরও করা হয় নাই। তখন এঁ সাহাবী বলেন $ ইয়া রাসূলাল্লাহ (স) ! তবে আপনি ভুল করেছেন। তখন রাসূলুল্লাহ (স) সমবেত জনগণের সম্মুখে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করেন £ আচ্ছা, যুল্‌-য়াদাইন কি সত্য বলেছে? জবাবে সাহাবাগণ ইশারায় বলেন $ জি হাঁ। তখন রাসূলুল্লাহ (স) স্বীয় স্থানে প্রত্যাবর্তন করে বাকী দুই রাকাত নামায আদায় করে সালাম ফিরান। অতঃপর আল্লাহু আকবার বলে পূর্বের সিজদার সমপরিমাণ সময় অথবা তার চাইতে কিছু অধিক সময় ধরে সিজ্দা করেন। পরে আল্লাহু আকবার বলে মস্তক উত্তোলন করেন এবং পুনরায় আল্লাহু আকবার বলে পূর্ববর্তী সিজদার ন্যায় সিজ্দা করেন এবং পুনরায় আল্লাহু আকবার বলে মাথা উঠান। রাবী বলেন ঃ$ মুহাম্মাদ ইব্‌ন সীরীনকে সিজ্দায়ে সাহু -এর * পর সালাম করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জবাবে তিনি বলেন $ এব্যাপারে হযরত আবু হুরায়রা (রা) হতে আমার কিছু জানা নেই। তবে আমাকে জ্ঞাত করানো হয়েছে যে, ইম্রান ইব্‌ন হুসায়ন (রা) বলেছেন যে, সিজ্দায়ে সাহু-এর পর তিনি (স) সালাম ফিরিয়েছিলেন -_( বুখারী, ie তিরমিযী নাসাঈ, iA DH 25 SE 0% 0b LE OG SS Ll J 96 ANAL (১) সিজ্দায়ে সাহু বলা হয় £ নামাযের মধ্যে ভুলবশত যদি কোন ওয়াজিব তরক হয়ে যায়, তা " সংশোধনের নিমিত্তে শেষ বৈঠকে আত্‌_তায়িহাতু “আবদুহু ওয়া রাসূলুহু” পর্যন্ত পাঠ করে শুধুমাত্র ডান দিকে সালাম ফিরিয়ে পুনরায় দুই সিজ্দা করা এবং পুনরায় আত্তাহিয়্যাতু ও দুরূদ শরীফ পড়া, অতঃপর নামাযের জন্য সর্বশেষ সালাম ফিরান। --অনুবাদক

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।