$ http://IslamiBoi.wordpress.com te সুনানে আৰু দাউদ (রহ) ও পবিত্রতার মধ্যে নামায সুস্থির হয়েছে। হ্যরত আবু মূসা (রা) নামায শেষে লোকদের প্রতি লক্ষ্য করে বলেন £ তোমাদের মধ্যেকার কোন ব্যক্তি এরূপ কথা বলেছে? রাবী বলেন ৪ সমবেত সকলে নিশ্চুপ থাকে। পুনরায় তিনি একই প্রশ্ন জিজ্ঞাসা করলে সকলে একইরূপে চুপ থাকে। তখন তিনি বলেন $ হে হিত্তান! সম্ভবত তুমিই এরূপ বলেছ। জবাবে তিনি বলেন ৪ আমি তা বলি নাই| তবে আমি ভয় করেছিলাম যে, এ ব্যাপারে হয়ত আমাকেই দোষারোপ করা হবে। রাবী হিত্তান বলেন £ এমন সময় কওমের মধ্যেকার এক ব্যক্তি বলল, আমিই তা বলেছি। তবে আমি এরূপ বলার দ্বারা ভালো কিছুর আশা করেছিলাম। তখন হযরত আবু মূসা (রা) বলেন ৪ তোমরা কি অবগত নও তোমরা নামাযের মধ্যে কি বলবে ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এ সম্পর্কে আমাদের খুতবাহ্-এর মধ্যে শিক্ষা দিয়েছেন এবং নিয়ম-কানুন ও নামায সম্পর্কে বিশেষরূপে জ্ঞাত করিয়েছেন। অতঃপর তিনি বলেন ৪ যখন তোমরা নামায আদায়ের ইরাদা করবে, তখন সোজাভাবে কাতারবদ্ধ হয়ে দাড়াবে এবং তোমাদের মধ্যেকার একজন ইমামতি করবে। ইমাম যখন আল্লাহু আকবার বলবেন তখন তোমরাও তা বলবে এবং যখন ইমাম “গায়রিল মাগ্দুবে আলায়হিম ওলাদ্দাল্লীন পড়বেন তখন তোমরা “আমীন” বলবে। (এর ফলশ্রুতিতে) আল্লাহ পাক তোমাদের দু'আ কবুল করবেন। অতপর ইমাম যখন আল্লাহু আকবার বলে রুকু করবেন, তখন তোমরাও আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। কেননা ইমাম তোমাদের পূর্বেই রুকূতে গমন করবেন এবং উঠবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা ওর পরিবর্তে (অর্থাৎ ইমাম রুকূতে আগে যাওয়ায় আগে উঠবেন )। অতঃপর ইমাম যখন “সামিআল্লাহু লিমান হামিদাহ” বলবেন, তখন তোমরা বলবেঃ “আল্লাহুম্মা রববানা লাকাল্ হাম্দু।” আল্লাহ তোমাদের ওটা কবুল করবেন। কেননা আল্লাহ্ জাল্লা জালালুহু তার নবীর যবানীতে “সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলিয়েছেন। অতঃপর ইমাম যখন আল্লাহু আকবার বলে সিজদা করবেন, তখন তোমরাও তা বলে সিজ্দা করবে এবং যেহেতু ইমাম তোমাদের পূর্বে সিদ্জায় গমন করবেন, সেহেতু তিনি তোমাদের পূর্বেই উঠবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসালাম বলেছেন ৪ এটা ওটার পরিবর্তে। অতঃপর তোমরা যখন বৈঠকে বসবে, তখন তোমরা বলবে ৪ “আত্তাহিয়্যাতু ওয়াত্তায়্যেবাতু ওয়াস্_সালাতু লিল্লাহে আস্-সালামু আলায়কা আয্যুহান নাবিয়্যু ওয়া রহমাতুল্লাহে ওয়া .বারাকাতুহু আস্-সালামু আলায়না ওয়া আলা ইবাদিল্লাহিস্ সালেহীন | আশ্হাদু আন্-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াআশ্হাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসলুহু ৷” রাবী আহমদের বর্ণনায় “ওয়া বারাকাতুহু” ও “আশ্হাদু” US বরং “ওয়া আমন মুহাম্মাদান” - এর উল্লেখ আছে।
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।