ইসলামিক প্রকাশনী হাদিস বই — দাউদ শরিফ ২
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

http://IslamiBoi.wordpress.com ২০৪ সুনানে আবু দাউদ (রহ) দুই দুই রাকাত হয়। হযরত হাসান বসরী (রহ) এইরূপ ফতোয়া দিতেন --(নাসাঈ)। ইমাম আবু দাউদ (রহ) বলেন, এরূপভাবে মাগ্রিবের নামাযে ইমামের ছয় রাকাত এবং মুক্তাদীদের তিন তিন রাকাত হবে। তিনি আরও বলেন, হযরত জাবির (রা) হতেও এরূপ বৰ্ণিত হয়েছে। lll syle GL YA ২৯৪. অনুচ্ছেদ শত্রু হত্যার উদ্দেশ্যে অনুসন্ধানকারীর নামায সম্পর্কে Sh Loe 6 aol be 6 gp 68 dh Ke pa it EL va EU LSE se Ae LSE A EL ols oll ১২৪৯ । আবু মামার আব্দুল্লাহ ইব্ন আমর (র) ... আব্দুল্লাহ ইব্‌ন উনায়স (র) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আমাকে খালিদ ইব্‌ন সুফিয়ান আল-হাযালীকে হত্যার জন্য উরানা ও আরাফাতের দিকে প্রেরণ করেন। তিনি বলেন, আমি তাকে আসরের নামাযের সময় দেখতে পাই। এই সময় আমার মনে এরূপ আশংকার সৃষ্টি হয় যে, যদি আমি নামাযে রত হই তবে সে আমার নাগালের বাইরে চলে যাবে। তখন আমি ইশারায় নামায আদায় করতে করতে তার দিকে রওয়ানা হই। অতঃপর আমি তার নিকটবর্তী হলে সে আমাকে জিজ্ঞাসা করে তুমি কে? আমি বলি, আমি আরবের একজন অধিবাসী। আমি জানতে পারলাম যে, তুমি মুহাম্মাদ (স)-এর বিরুদ্ধে যুদ্ধের জন্য সৈন্য যোগার করছ। তাই আমি তোমার নিকট এসেছি। তখন সে ব্যক্তি বলে, আমি এইরূপ করছি। রাবী বলেন, অতঃপর আমি তার সাথে পথ চলতে থাকি। এমতাবস্থায় আমি সুযোগ মত তার উপর তরবারির আঘাত হেনে তাকে "হত্যা করি।

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।