ইসলামিক প্রকাশনী হাদিস বই — দাউদ শরিফ ২
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

http://IslamiBoi.wordpress.com মহাপরিচালকের কথা হাদীস ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস৷ কুরআন মজীদের পরই হাদীসের স্থান৷ হাদীস সংকলনের ইতিহাসে যতগুলো গ্রন্থ সংকলিত হয়েছে তনুধ্যে সিহাহ্‌ সিত্তাহ্ভুক্ত হাদীসগ্রন্থগুলোর স্থান শীর্ষে । এগুলোর প্রতিটিরই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য । এসব বৈশিষ্ট্যের কারণেই এগুলো মুসলিম উন্মাহ্‌্র কাছে স্ব স্ব মর্যাদায় সমাদৃত । সিহাহ্‌ সিত্তাহৃভুক্ত হাদীসগ্রন্থের একটি মশহুর সংকলন " হচ্ছে ‘সুনানু আবূ দাউদ’ এটির সংকলক ইমাম আবু দাউদ সুলায়মান ইবনুল আশ‘আস আস সিজিস্তানী (র) ৷ তার জন্ম ২০২ হিজরী সনে । তিনি ইন্তিকাল করেন হিজরী ২৭৫ সনে । সিহাহ্‌ সিত্তাহ্‌ হাদীসগ্ন্থসমূহের মধ্যে আবূ দাউদ শরীফের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এ গ্রন্থে সংকলিত সমস্ত হাদীসই আহ্‌কাম সম্পৰ্কিত এবং ফিকাহ্‌ শাস্ত্রের রীতি অনুযায়ী সন্নিবেশিত । এ গ্রন্থের প্রতিটি অধ্যায় ফিকাহ্‌র দৃষ্টিতে নির্ধারণ করা হয়েছে। ফলে এ সংকলনটি ফিকাহ্‌বিদদের নিকট খুবই সমাদৃত মতনের (Tex) দিক থেকেও এটি একটি পূর্ণাঙ্গ এন্থ । এতে একই অর্থবোধক বিভিন্ন পরিক্ষুট হয়ে ওঠে ৷ এ গ্রন্থে ইমাম আবু দাউদ (র) তীর সংগৃহীত পীচ লাখ হাদীস থেকে যাচাই - বাছাই করে মাত্র চার হাজার আটশ হাদীস অন্তর্ভুক্ত করেছেন। কলেবর বৃদ্ধির আশংকায় গ্রন্থটিতে হাদীসের পুনরুল্লেখ হয়েছে খুবই কম । তাছাড়া সংকলিত কোন হাদীসে ক্ৰটি পরিলক্ষিত হলে তাও তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। হাদীস সংকলনের ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি হাদীসের বিস্তারিত টীকা লিখেন। এসব অনন্য বৈশিষ্ট্যের ক্লারণে ইলমে হাদীসের জগতে সুনানু আবু দাউদের গুরুত্্‌ ও মর্যাদা অপরিসীম ৷ সারা বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত ও পাঠকনন্দিত এ হাদীসগ্রস্থটির দ্বিতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুদিত হয়ে ১৯৯২ সালে প্রথম প্রকাশিত হয় । বর্তমানে ব্যাপক পাঠকচাহিদার পরিপ্রেক্ষিতে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে পেরে আমরা আল্লাহ্‌ রাববুল আলামীনের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি । EEC EE OE ES HE REE EET

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।