ইসলামিক প্রকাশনী হাদিস বই — দাউদ শরিফ ২
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

http://IslamiBoi.wordpress.com কিতাবুস সালাত ৯৭ Hla EE LT SL Ge Le dt La tgs ee I 2 IG LER JG ln Slo tsi ১০৪৬। আল্-কানাবী (র) -- -- হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ যেসব দিনে সূর্যোদয় হয় তার মধ্যে জুমুআর দিনই উত্তম। এ দিনেই হ্যরত আদম (আ) সৃষ্টি হয়েছিলেন, ও দিনই তীঁকে দুনিয়াতে পাঠানো হয়, এ দিনই তার তওবা কবুল হয় এবং এঁ' দিন তিনি ইন্তিকাল করেন। এ দিনই কিয়ামত কায়েম হবে, এই দিন জিন ও ইনসান ব্যতীত সমস্ত প্ৰাণীকুল সুব্‌হে- সাদেক হতে সূর্যোদয় পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হওয়ার ভয়ে ভীতসন্তরস্ত থাকবে। এই দিনের RI ময় আল্লাহ্র নিকট যা প্রার্থনা করবে তাই প্রাপ্ত হবে। হযরত কাব (রা) বলেন, এইরূপ দু'আ কবুলের সময় সারা বছরের মধ্যে মাত্র এক দিন। রাবী বলেন, আমি তাকে বললাম, বছরের একটি দিন নয়, বরং এটা প্রতি জুমুআর দিনের মধ্যে নিহিত আছে। রাবী বলেন, অতঃপর হযরত কাব (রা) তার প্রমাণস্বরপ তাওরাত পাঠ করে বলেন, আল্লাহ্‌র রাসূল (স) সত্য বলেছেন। হযরত আবু হুরায়রা ( রা) বলেন, অতঃপর আমি বিশিষ্ট সাহাবী হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন সালাম (রা)-র সাথে সাক্ষাত করি (বিনি ইহুদীদের মধ্যে বিজ্ঞ আলিম ছিলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন) এবং তাকে এ ব্যাপারে অবহিত করি। এই সময় হযরত কাব (রা)-ও সেখানে উপস্থিত ছিলেন। আবদুল্লাহ ইব্‌ন সালাম. (রা) বলেন, দু'আ কবুলের সেই বিশেষ সময় সম্পর্ক্কে আমি জ্ঞাত আছি। তখন আবু হুরায়রা (রা) বলেন, আমাকে ওঁ সময় সম্পর্কে অবহিত করুন। আবদুল্লাহ ইব্‌ন সালাম (রা) বলেন, তা হল জুমুআর দিনের সর্বশেষ সময়। আমি বললাম, তা জুমুআর দিনের সর্বশেষ সময় কিরূপে হবে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেন $ যে কোন বান্দাহ্‌ নামায আদায়ের ‘পর উক্ত সময়ে দু'আ করলে তার দুআ কবুল হবে। অথচ আপনার বর্ণিত সময়ে কোন নামায আদায় করা যায় না। আবদুল্লাহ ইব্‌ন সালাম (রা) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কি বলেননি যে, কোন ব্যক্তি নামাযের অপেক্ষায় বসে থাকলে- নামায আদায় না করা পর্যন্ত তাকে নামাযে রত হিসাবে গণ্য করা হয়? আমি বললাম, হা। HLM তিরমিযী, 8 be | SE EE sl oe pl on Ey আৰু দাউদ শরীফ (২য় খণ্ড)__১৩

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।