Wwww.Banglalslam.net ২৪ আল-আদাবুল মুফরাদ মধ্য এশিয়া ও কাযাকিস্তানের মুসলিম ধর্মীয় বোর্ড সম্পতি তাশখন্দ হইতে উহা পুনর্মুদ্রিত করিয়াছেন। বর্তমান অনুবাদটি ১৩৯০ (১৯৭০ ইং) সালে মুদ্রিত উক্ত সংস্করণকে সম্মুখে রাখিয়াই করা হইয়াছে। ইমাম বুখারী ইল্মে ও আমলে যেমন অনন্য ছিলেন, তেমনি অনন্য ছিল তাহার ব্যক্তিত্ ও আত্মমর্যাদাবোধ ৷ পার্থিব বৈভব ও মর্যাদা লাভের জন্য আমীর-উমরাদের তোষামোদ করা তো দূরের কথা, ইলমে নববীর সামান্যতম অবমাননাও যাহাতে কোনরূপ হইতে না পারে, সেদিকে তিনি পূর্ণ সজাগ ছিলেন। বুখারার তৎকালীন শাসক তাহার সন্তানদিগকে হাদীস শিক্ষাদানের জন্য তাঁহাকে অনুরোধ করেন। ইমাম সাহেব হাদীসের মর্যাদার প্রতি লক্ষ্য রাখিয়া শাসকের বাড়ি গিয়া হাদীস পড়াইতে অস্বীকৃতি জ্ঞাপন করেন । অগত্যা শাসক তাহাকে এই মর্মে অনুরোধ করেন যে, তাঁহার ছেলেরা হাদীস শিক্ষার জন্য তাহার খেদমতেই হাযির হইবে, তবে এঁ সময় যেন অন্যকোন শিক্ষার্থীকে হাযির থাকিতে দেওয়া না হয়। কিন্তু ইমাম সাহেব ইহাতেও অস্বীকৃত হন । তিনি স্পষ্ট জানাইয়া দেন যে, হাদীস হইতেছে হযরত নবী করীম (সা)-এর পরিত্যক্ত সম্পদ__যাহাতে মুসলিম' মাত্রেরই সমান অধিকার সুতরাং নবীর হাদীস শিক্ষাদানে এই বিভেদ নীতিকে তিনি কৌন মতেই প্রশ্রয় দেবেন না। ফল যাহা হইবার তাহাই হইল । শাসকের রোষানলে পড়িয়া ইমাম সাহেব মাতৃভূমি বুখারা হইতে বহিষ্কৃত হইলেন । ২৫৬ হিজররীর ঈদুল ফিতরের রাত্রিতে তাহার ইন্তিকাল হয় এবং বুখারা ও সমরকন্দের মধ্যবর্তী ‘খরতঙ্গ' নামক গ্রামে তিনি সমাহিত হন। বর্তমানে এই গ্রামটি ‘কারিয়া খাজা সাহেব' নামে অভিহিত হইয়া থাকে। _ তাঁহার জন্ম-মৃত্যু ও বয়সের সংখ্যা নিরূপক নিম্নলিখিত আরবী বাক্যটি অতি প্রসিদ্ধ অর্থাৎ ‘সিদ্্কে’ (সত্য) তাহার জন, ‘হামীদ’ (প্রশংসনীয়) তাহার জীবনকাল এবং ‘নুরে’ (আলোকে) তাঁহার মৃত্যু ।”এখানে সিদৃক ১৯৪, হামীদ ৬২ এবং নূর শব্দটি ২৫৬ সংখ্যাজ্ঞাপক_-যাহা যথাক্ৰমে তাহার জন্ম, বয়স ও মৃত্যুর সাল নির্দেশ করিতেছে। আল্লাহ্ তা'আলা ইলমে নববীর এই শ্রেষ্ঠ সেবকের মর্যাদা আরও বুলন্দ করুন এবং আমাদিগকে তাহার অনুসরণের তাওফীক দান করুন । আমীন! সুম্মা আমীন!!
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।