Wwww.BanglaIslam.net ইমাম বুখারী (র) মুহাদ্দিসকুল শিরোমণি ইমাম আবূ আবদুল্লাহ্ মুহাম্মদ ইব্ন ইসমাঈল বুখারী (র) ১৯৪ হিজরীর ১৩ই শাওয়াল জুমার রাত্রিতে সাবেক সোভিয়েট রাশিয়ার অন্তর্গত তাজাকিস্তানের রাজধানী সমরকন্দ হইতে প্রায় ৩৮ মাইল পশ্চিমে অবস্থিত বিখ্যাত ইসলামী জ্ঞানপীঠ বুখারায় জন্মগহণ করেন। শৈশবেই তিনি পিতৃহারা হন । মাতার তত্তবাবধানেই তিনি লেখাপড়া করেন মহল্লার মক্তবে প্রাথমিক শিক্ষা অর্জনের সাথে সাথে মাত্র নয় বছর বয়সে তিনি কুরআন শরীফ কণ্ঠস্থ করেন। দশ বছর বয়সে তিনি হাদীস শিক্ষায় মনোনিবেশ করেন । তাহার স্মরণশক্তি এতই প্রখর ছিল যে, তাহার সমপাঠিগণ যা দিনের পর দিন খাতায় লিখিয়া যাইতেন, তিনি আদৌ তা না লিখিয়াও দীর্ঘ সনদসহ কণ্ঠস্থ করিয়া রাখিতেন। এমনকি সমপাঠীরা তাহার কাছে হাদীস ও হাদীসের সনদগুলি শুনিয়া তাহাদের নিজ নিজ ভুল শুদ্ধ করিতেন। ২১০ হিজরীতে তিনি তাহার মাতা এবং ভাইদের সাথে একত্রে হজ্জ করিতে যান। হজ্জ সমাপন করিয়া মাতা এবং ভাইগণ তো দেশে ফিরিয়া আসিলেন, কিন্তু হাদীস শিক্ষার উদ্দেশ্যে তিনি সেখানে থাকিয়া গেলেন। অতঃপর হিজায, ইয়েমেন, সিরিয়া, ইরাক প্রভৃতি ইসলামী জ্ঞানপীঠে ঘুরিয়া ঘুরিয়া সে যুগের প্রখ্যাত হাদীসবেত্তাগণের নিকট তিনি হাদীসের জ্ঞান সঞ্চয় করেন। ষোল বৎসর বয়সে তিনি হাদীস শান্তে পূর্ণ ব্যুৎপত্তি অর্জনে সক্ষম হন। মাত্র আঠার বৎসর বয়সে তিনি গ্রন্থ প্রণয়েন ব্রতী হন। এই সময় তিনি সাহাবী ও তাবিঈগণের মাহাত্ম্য ও তীহাদের বাণীসমূহের সংকলন করেন। অতঃপর রাসূলুল্লাহ্ (সা)-এর মাযারে বসিয়াই ‘কিতাবুত-তারীখ’ (ইতিহাস গ্রন্থ) প্রণয়নের কাজ শুরু করেন। রাত্রি বেলা চন্্রের আলোতে বসিয়া তিনি পুস্তক প্রণয়নের কাজ করিতেন। তাহার এই গ্রন্থখানি সম্পর্কে তিনি নিজে বর্ণনা করেন যে, ‘এই গ্রন্থে উল্লিখিত প্রত্যেক ব্যক্তির নামের সহিত এক একটি দীর্ঘ কাহিনী আমার জানা আছে, যাহা পুস্তকের কলেবর বৃদ্ধির ভয়ে আমি সযত্বে পরিহার করিয়াছি” তাঁহার সর্বাধিক খ্যাত কিতাব হইতেছে “আল-জামিউস সাহীহু আল-মুসনাদু আল-মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্াহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আইয়্যামিহী” যাহা সংক্ষেপে সহীহ্ বুখারী নামেই খ্যাত । বিশুদ্ধতার দিক হইতে আল্লাহ্র কুরআনের পরেই ইহার স্থান । ছয় লক্ষ হাদীস হইতে বাছাই করিয়া উহাতে মাত্র ৩৭৬১ খানা হাদীস তিনি সংকলিত করেন। ইহাতে তাহার সুদীর্ঘ ষোলটি বৎসর অতিবাহিত হয় । প্রতিটি হাদীস লিপিবদ্ধ করার পূর্বে তিনি গোসল করিয়া দুই রাক‘আত নফল নামায আদায় করেন। এই কিতাবখানি তাহার জীবদ্দশায়ই এত প্রসিদ্ধ ও জনপ্রিয়তা লাভ করে যে, ইমাম তিরমিযীসহ প্রায় এক লক্ষ শাগরিদ উহা তাহার নিকট অধ্যয়ন করেন। এই কিতাবের শতাধিক 'শরাহ্ (ব্যাখ্যা) লিখিত হয়। বাংলাসহ পৃথিবীর বিভিন্ন ভাষায় ইহা অনুদিত হইয়াছে। ‘আল-আদাবুল মুফরাদ’ বা অনন্য শিষ্টাচার নামে সংকলিত -তীহার হাদীস গ্রন্থখানিতে ১৩৩৯ খানা EE CUO RR URT 27 ‘পৃথিবীতের আর দ্বিতীয়টি নাই
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।