ইসলামিক প্রকাশনী হাদিস বই — আল আদাবুল মুফরাদ
/ ৫৭৭
📝 লেখা 📖 পিডিএফ

: Wwww.Banglalslam.net ২২ আল-আদাবুল মুফরাদ নয়, এটা তার ব্যবহারিক জীবনের একটি নিখুঁত আলেখ্যও বটে । হিদায়াতের আলোকস্তম্তরূপে তিনি যে : উদাহরণসমূহ এতে স্থান পেয়েছে। তাই বাংলাদেশের প্রথম উলামা ডেলিগেশনের অন্যতম সদস্যরূপে ১৯৭২ সালে রাশিয়া সফর করে এসে তাসখন্দে মুদ্রিত ইমাম বুখারী (র)-র এই ‘আল-আদাবুল মুফরাদ’ কিতাবখানা যখন আমার অনুজ মাওলানা উবায়দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আমার হাতে এনে তুলে দেন, তখন আমি এর অনুবাদ করার লোভ সামলাতে পারলাম না'। কেননা, সুসভ্য জাতি গঠনের সমস্ত উপাদান এতে এত সুন্দরভাবে বিন্যস্ত রয়েছে, আধুনিক যুগের Most etiquette 50ciety বা সুসভ্য সমাজেও তার অনেক কিছুই অনুপস্থিত । আমার বিশ্বাস, চারিত্রিক অধঃপতন ও চরম নৈরাজ্যের এই আধুনিক যুগে এ কিতাবখানি ঘন তমসাবৃত রাতে অকূল-পাথারে পথহারা-দিশাহারা জাহাজের যাত্রীদের " সম্মুখে ধ্রুবতারা তুল্য প্রমাণিত হবে। কিতাবখানার তরজমা আমি সেই কবেই শুরু করেছিলাম, কিন্তু এরূপ একখানি দুর্লভ কিতাবের অনুবাদ কর্ম সত্যিই কম আয়াসসাধ্য কাজ নয়। কেননা, পাঠ্য তালিকাভুক্ত হাদীসের কিতাবসমূহের যেমন শরাহ্‌ বা ব্যাখ্যা পুস্তকাদি বাজারে পাওয়া যায়, এ কিতাবের তেমন কোন শরাহ্‌ পুস্তক বাজারে পাওয়া যায় না। এ ছাড়া হাদীসসমূহের অনেক স্থানেই আমাকে বিভিন্ন হাদীসের বক্তব্যের সামঞ্জস্য বিধান করতে হয়েছে নতুবা অনেক হাদীসই পাঠকের কাছে সঙ্গতিবিহীন মনে হতো । এ কাজটি যেমন কঠিন ও দুঃসাধ্য তার চেয়ে বেশি উৎসাহ ও তাকীদ বাইরে থেকে না পাওয়া গেলে এ কাজে অগ্রসর হওয়া ছিল প্রায় অসম্ভব ব্যাপার । তাই অনুবাদ কর্মের প্রায় মধ্যভাগেই আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম । এমনি এক সময়ে (১৯৭৯) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকর্ূপে কর্মবীর জনাব এ. জেড. এম. শামসুল আলমের শুভাগমন ঘটলো । ‘আল-আদাবুল মুফরাদ’ LTE ETRE EES EEE? নিথর নিস্পন্দন_এ কথা তার চোখে ধরা পড়তেই তিনি আমাকে ডেকে পাঠালেন। দেখা করতেই বন্ধুসুলভ ভৎসনার কশাঘাতে তিনি আমাকে জর্জরিত করে তুললেন । তাই বাধ্য হয়ে মাত্র দুই মাসে আমাকে সেই কিতাবের বাকি অর্ধেকের তরজমা সম্পন্ন করে দিতে হলো-_যার প্রথমার্ধের অনুবাদে আমার ইতিপূর্বে প্রায় চারটি বছর কেটে গিয়েছিল । সহধর্মিণী বেগম উন্মে হানীও ঘন ঘন তাকীদ দিয়ে কাজটিকে ত্বরান্বিত করতে সহায়তা করেন। ঘরে বাইরের এরূপ ঘন ঘন তাকীদ ও উপদ্রব না থাকলে লাগার কথা ছিল। উপস্থিত সময়ে তাদের এ উপদ্রবে রীতিমত অতিষ্ঠ বোধ করলেও কিতারখানি প্রকাশের শুভ মুহূর্তে তাদের এ দানকে আমি কোন মতেই ছোট করে দেখতে পারছি না। নবী করীম (সা)-এর ব্যবহারিক জীবনের এ নিখুঁত আলেখ্য গ্রন্থের অনুবাদে আমি কতটুকু সাফল্য অর্জন করতে : পেরেছি, তার বিবেচনার ভার সুধী পাঠক সমাজের উপর রইলো । বিশ্ব মানবের শ্রেষ্ঠতম দিকদিশারী ও শিক্ষক আল্লাহ্র রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ শিক্ষাবলী দীপ্ত হয়ে উঠক আমাদের প্রতিটি কাজে-কর্মে তথা সমগ্র সত্তায়, আল্লাহ্‌ তাআলার দরবারে এ তৌফিক কামনা করেই এ ভূমিকার ইতি টান্্‌ছি। সচিবালয় জামে মসজিদ খাকসার ঢাকা-১০০০ - আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।