Wwww.Banglalslam.net প্রকাশকের কথা ইসলামী শরীয়াহ্র উৎস হিসেবে আল-কুরআনের পরই আন-হাদীসের স্থান । আল-হাদীস একদিকে যেমন আল-কুরআনের ব্যাখ্যা, অন্যদিকে রাসূলে করীম (সা)-এর জীবনের বাস্তব চিত্র । হাদীস গ্রন্থসমূহের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য হচ্ছে বুখারী শরীফ ৷ হিজরী তৃতীয় শতাব্দীর মাঝামাঝি সময়ে এই হাদীস গ্রন্থটি সংকলন করেন ইমাম বুখারী নামে খ্যাত হযরত আবূ আবদুল্লাহ্ মুহাম্মদ ইব্ন ইসমাঈল আল-বুখারী (র) ৷ হাদীস সংগ্রহ ও সংকলনের ব্যাপারে ইমাম বুখারী (র)-এর নিষ্ঠা, আন্তরিকতা এবং সতর্কতা সুবিদিত ।'সহীহ্ হাদীস সংগ্রহ ও সংরক্ষণের উদ্দেশ্যে তিনি বনু দুর্গম পথ পাড়ি দিয়েছেন। অমানুষিক কষ্ট স্বীকার করে তিনি সনদসহ প্রায় ছয় লক্ষ হাদীস সংগ্রহ করেন এবং দীর্ঘ ষোল বছর রাসূলুল্লাহ্ (সা)-এর রওযা আক্দাসের পাশে বসে প্রতিটি হাদীস গ্রহণের আগে মোরাকাবার মাধ্যমে রাসূলুল্লাহ্ (সা)-এর সম্মতি লাভ করতেন। | ইমাম বুখারী (র) সংকলিত সহীহ আল-বুখারীর পর তার যে কিতাবটি মুসলিম সমাজে সমধিক পরিচিত ও সমাদৃত তা হচ্ছে ‘আল-আদাবুল মুফরাদ’ ৷ এটি মূলত শিষ্টাচার সংক্রান্ত হাদীসের সংকলন । ইসলামী সমাজে 'মু‘আমিলা’তথা পারস্পরিক সম্পর্কের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে। ইসলামের প্রাথমিক যুগে ইসলামের ব্যাপক প্রচার ও প্রসারের মূলে মুসলমানদের এই গ্রন্থটিই কার্যকর ভূমিকা পালন করেছে। আল-কুরআনে ইরশাদ হয়েছে £ “হে মু'মিনগণ! তোমরা যা কর না তা তোমরা কেন বল ? তোমরা যা কর না তোমাদের তা বলা আল্লাহ্র দৃষ্টিতে অতিশয় অসস্তোষজনক ৷” (সূরা সাফ্ফ £ ২-৩) . কুরআনুল করীমের এ আয়াতের নির্দেশ ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা) নিজে যেমন বাস্তবে অনুসরণ করেছেন, সাহাবীগণকেও তা আমল করার নির্দেশ দিয়েছেন। আর তাঁদের এই আমলের বাস্তব প্রতিফলনের ফলস্বরূপ ইসলামের রূপ ও মাধুর্য খুব স্বল্প সময়ের মধ্যে দুনিয়াব্যাপী মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করেছে। দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। আজও যীরা ইসলাম প্রচারে নিয়োজিত তাদের শিষ্টাচারের উপর গুরুত্ব দেওয়া হয়। তাদের প্রদান করা হয় এবং সে অনুযায়ী প্রথমেই তা অর্জনের শিক্ষা দেওয়া হয়। তা দ্থাড়া, মানব সম্প্রদায়কে অন্যান্য প্রাণী জগত থেকে স্বতন্ত্র করার পেছনে যে কয়টি কার্যকারণ রয়েছে তার মধ্যে শিষ্টাচার অন্যতম । তাই মানব সভ্যতার বিকাশেও শিষ্টাচারের ভূমিকা অনন্য । এ দিক থেকে এ গ্রন্থের ভূমিকা অসাধারণ । এতে ১৩৩৯ খানা হাদীস ৬৪৫টি শিরোনামে বর্ণনা " করা হয়েছে। আদব ও নৈতিকতা সংক্রান্ত হাদীসের এতো বড় সমাহার আর দ্বিতীয়টি নেই । এসব গুরুত্ব বিবেচনা করে গ্রন্থটি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রথম ১৯৮৪ সালে তিন খণ্ডে প্রকাশ করা হয়। ১৯৯১ সালে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। ২০০৪ সালে সব খণ্ড একত্রিত করে এর তৃতীয় সংস্করণ প্রকাশ করা হয়। ব্যাপক পাঠক চাহিদার প্রেক্ষিতে এবার এর চতুর্থ সংস্করণ প্রকাশ করা হলো । এই অনন্য সাধারণ গ্রন্থটি অনুবাদ করেছেন বিশিষ্ট আলিম, লেখক ও অনুবাদক মাওলানা "আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী। আল্লাহ্ তা'আলা আমাদের কুরআন ও হাদীস বোঝা ও তা অনুসরণ করার তাওফিক দিন। আমীন! মোহাম্মদ আবদুর রব পরিচালক, প্রকাশনা বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।