Wwww.Banglalslam.net মহাপরিচালকের কথা জ্ঞান-বিজ্ঞানের এই চরম উৎকর্ষের যুগে আরাম-আয়েশ সুখ-সম্ভোগের সকল উপকরণই আজ গ্রহ-উপগ্রহ হয়ত শিগগিরই তার পদচারণায় মুখর হয়ে উঠবে কিন্তু এই চরম বস্তুবাদী উন্নতির যুগেও মানুষ কি তার চির-ঈপ্সিত “শান্তি'-র দেখা পেয়েছে? বস্তুবাদী উন্নতি মানুষকে তার কাঙ্ক্ষিত শান্তির সন্ধান দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। তাই আধুনিক সমস্ত সুযোগ-সুবিধার মধ্যে বসেও আজকের সভ্য মানুষ একান্তই অসহায় । আণবিক শক্তির অধিকারী পরাশক্তিসমূহের শাসকদের মুখে শান্তির ললিত বাণী ঘন ঘন উচ্চারিত হলেও স্বয়ং তাদের নিরাপত্তা হুমকির সম্মুখীন শাস্তির ধর্ম ইসলামই কেবল মানুষকে হিংসৃতা ও হানাহানি থেকে বাচাতে পারে। কেননা, ইসলাম মানুষকে পুলিশের ভয়ে আইন মানতে শেখায় না। বরং মু’মিনের সদাজাগ্রত বিবেকই অন্তরের নিভৃত কোণ থেকে তাকে আইন মেনে চলতে বাধ্য করে। ইসলামের নবী (সা) কেবল নামায-রোষার বাহ্যিক কিছু রসম-রেওয়াজ শিক্ষা দিয়েই ক্ষান্ত হননি, মানুষকে চলার পথের সকল খুঁটিনাটি শিক্ষাও ছড়িয়ে রয়েছে তার বাণীতে __তার অনুশীলনে । তার এ শিক্ষা মানবীয় চরিত্রকে সুন্দর ও সুষমামণ্ডিত করে তোলার জন্য অত্যন্ত সহায়ক । আল্লাহ্র নবীর চরিত্র গঠনমূলক বাণী ও অনুশীলনসমূহের অপূর্ব সমাহার ঘটেছে ইমামুল হাদীস ইমাম আবূ আবদুল্লাহ্ মুহাম্মদ ইসমাঈল বুখারী (র)-এর ‘আল-আদাবুল মুফরাদ’ TTT NT RT অধিকারী । বিশিষ্ট আলিম, লেখক ও অনুবাদক মাওলানা আবদুল্লাহ্ বিন সাঈদ জালালাবাদী বিশ্বনবীর হাদীসের এই অনন্য কিতাবের তরজমায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আল্লাহ্র শোকর, তিনি অত্যন্ত প্রাঞ্জল ও সহজবোধ্য ভাষায় কিতাবখানির তরজমা করেছেন। সাথে সাথে প্রয়োজনীয় ব্যাখ্যামূলক টীকাও তিনি এতে সংযোজন করেছেন। ফলে, তা সহজবোধ্য ও সুখপাঠ্য হয়েছে। হাদীসে নববীর এ রত্ুভাণ্ডার প্রথম ১৯৮৪ সালে বাংলাভাষী পাঠকদের সম্মুখে তুলে ধরার সৌভাগ্য লাভ করে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ২০০৪ সালে কিতাবখানির সব খণ্ড একত্র করে তৃতীয় সংস্করণ প্রকাশ করা হয় । সুধী পাঠক সমাজের চাহিদার প্রেক্ষিতে, এবার এর চতুর্থ সংস্করণ প্রকাশ করা হলো। আশা করি - পাঠক সমাজের কাছে গ্রন্থটি পূর্বের ন্যায় সমাদৃত হবে। RNR
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।