ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

সবর ও শোকর ৫ নহে, সেই মুসীবতের উপর সবর করিতে হুকুম করা হয় নাই । যেমন, এক ব্যক্তি প্রচণ্ড পানির পিপাসা থাকা সত্ত্বেও পানি পান করিতেছে নী এবং উহার কারণে তাহার জীবন বিপন্ন হওয়ার উপক্রম হইতেছে। তো এই ক্ষেত্রে পানি পান করা হইতে বিরত থাকার ফলে সৃষ্ট মুসীবতের উপর সবর করার অনুমতি নাই ৷ বরং এই ক্ষেত্রে পিপাসার মুসীবত দূর করাই সঙ্গত বিধান । মোটকথা, এমন কষ্ট ও মুসীবতের উপরই সবর করিতে বলা হইয়াছে, যেই মুসীবত দূর করা মানুষের ক্ষমতার বাহিরে । ইহা দ্বারা জানা গেল যে, দুনিয়াতে যাহা সর্বক্ষেত্রে মুসীবত, উহার উপর সবর করা সঙ্গত নহে। কেননা, এমনও হইতে পারে, যেই মুসীবতের উপর সবর করা হইতেছে, অন্য কোন বিবেচনায় উহা হয়ত নেয়মত হইবে । অর্থাৎ একই বিষয়ে মুসীবত ও নেয়মত একত্রিত হইতে পারে- যদি উহা এমন বিষয় হয় যাহা এক বিবেচনায় মুসীবত এবং অন্য বিবেচনায় নেয়মত । যেমন ধনাঢ্যতা মানুষের জন্য নেয়মত বটে, কিন্তু এই ধনের কারণেই অনেক সময় ধনী ব্যক্তি স্ত্রী-পরিজনসহ ভয়াবহ বিপদের সম্মুখীন হয়। সুন্দর স্বাস্থ্য ও সুঠাম দেহের অধিকারী হওয়া নিঃসন্দেহে আল্লাহর নেয়মত বটে ৷ কিন্তু এই সুন্দর-সুঠাম দেহটি যদি কাহারো হিংসার নজরে পতিত হয় তবে এই স্বাস্থ্যই স্বাস্থ্যহানী বা ক্ষেত্রবিশেষ প্রাণহানীরূপ মুসীবতের কারণ হইতে পারে। অর্থাৎ এইভাবেই দুনিয়াতে যত নেয়মত আছে উহা নেয়মত হওয়ার জন্য মুসীবতের কারণ হইতে পারে এবং যত পার্থিব মুসীবত আছে, ক্ষেত্ৰবিশেষে উহা মুসীবতওয়ালার জন্য নেয়মতের কারণ হইতে পারে। যেমন দুনিয়াতে এমন বহু মানুষ আছে যাহারা রোগ-ব্যাধি ও দর্দ্রিতা পছন্দ করেন। বাহ্য দৃষ্টিতে এই দুইটি বিষয় মুসীবত বলিয়া গণ্য হইলেও তাহারা উত্া পছন্দ করার কারণ হইল, যখন মানুষের ধন-সম্পদ বৃদ্ধি পায় এবং শরীর-স্বাস্থ্যও ভাল থাকে, তখন এই দুইটি উপাদানের প্রভাবে মানুষ ভোগ-বিলাসে জড়াইয়া আল্লাহর নাফরমানীর পথে ধাবিত হইয়া থাকে । যেমন কালামে পাকে এরশাদ হইয়াছে- AA অপাৰ 2A L Saar ANS SS a SIDE TYG অর্থাৎ যদি আল্লাহ তাহার সকল বান্দাকে প্রচুর রিজিক দিতেন, তবে তাহারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিত । (সূরা শুরা - ২৭ আয়াত) অন্যত্র এরশাদ হইয়াছে- EMH ALT SB অর্থাৎ সত্যি সত্যি মানুষ সীমা লংঘন করে, এই কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।