ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

৯8 সবর ও শোকর বিদ্যমান । এদিকে শোকর হইল আনন্দজ্ঞাপক । সুতরাং সবর ও শোকর হইল পরস্পর বিরোধী ও বিপরীতধর্মী দৃইটি বিষয় । একই বস্তুতে পরস্পর বিরোধী আসলে একই বিষয়ে নেয়মত ও মুসীবত উভয়ই বিদ্যমান । কারণ, কোন বিষয়ে যদি নেয়মতের অস্তিত্ব স্বীকার করা হয়, তবে একই সঙ্গে মুসীবতের অস্তিত্ও স্বীকার করিতে হইবে । কারণ, এই দুইটি বিষয় একটি অপরটির বিপরীত ৷ সুতরাং মুসীবত দূর হওয়াকে নেয়মত এবং নেয়মতের অনুপস্থিতিকে মুসীবত বলা হইবে । অর্থাৎ উভয়টির অস্তিতূই জরুরী । ইতিপূর্বেই আমরা আলোচনা করিয়াছি যে, নেয়মত দুই প্রকার । একটি হইল সাধারণ বা সর্বাবস্থায় নেয়মত । এই নেয়মত ইহকাল বা পরকাল উভয় ক্ষেত্রেই হইতে পারে। ইহকালের নেয়মত হইল ঈমান ও সচ্চরিত্র ইত্যাদি । পরকালের নেয়মত যেমন- আল্লাহর নৈকট্য দ্বারা ভাগ্যবান হওয়া ৷ দ্বিতীয়. প্রকার হইল যাহা এক বিবেচনায় নেয়মত এবং অপর বিবেচনায় মুসীবত । যেমন, অর্থ-সম্পদ ৷ ইহা দ্বারা যদি ধর্মীয় কল্যাণ সাধন হয় তবে ইহা নেয়মত । আর ধর্মের অনিষ্ট হইলে ইহা মুসীবত বটে । অনুরূপভাবে মুসীবতও দুই প্রকার ৷ প্রথমতঃ যাহা সকল বিবেচনায় ও সর্বাবস্থায় মুসীবত ৷ এই মুসীবতও ইহকাল ও পরকাল সংক্রান্ত হইতে পারে। ইহকালের এই সার্বক্ষণিক মুসীবত হইল কুফরী ও অসচ্চরিত্রতা। আর পরকালের এই মুসীবত হইল আল্লাহ হইতে দূরে থাকা । দ্বিতীয়তঃ যাহা এক বিবেচনায় মুসীবত কিন্তু অন্য বিবেচনায় মুসীবত নহে । যেমনঃ রোগ-ব্যাধি, দারিদ্র্য ও ভয়-ভীতি । মোটকথা, যাহা সর্বাবস্থায় .নেয়মত, উহার শোকরও সর্বাবস্থায় হওয়া বাঞ্চনীয় । অনুরূপভাবে পার্থিব জীবনে যাহা সকল বিবেচনায় মুসীবত, উহার উপর সবর করার হুকুম নাই । যেমন ‘কুফরী’ পার্থিব জীবনের একটি সার্বিক মুসীবত ৷ সুতরাং ইহার জন্য সবর করার কোন অর্থ হয় না। বরং কাফেরের কর্তব্য কুফরী পরিত্যাগ করা, কুফরীর উপর সবর করা নহে। অনুরূপভাবে গোনাহগারের কর্তব্য, গোনাহ ত্যাগ করা । অবশ্য এই কথা যুক্তিগ্রাহ্য যে, অনেক সময় কাফের ইহা উপলব্ধি করিতে পারে না যে, আমি কুফরী করিয়া অন্যায় করিতেছি । যেমন মূর্ছাগত ব্যক্তি মু্ছিত হওয়ার পর নিজের ব্যাধি সম্পর্কে কিছুই বলিতে পারে না এবং উহার কারণে তাহার কোন কষ্টও হয় না। সুতরাং এই ক্ষেত্রে সবর করাও তাহার কর্তব্য বলিয়া গণ্য হয় না। কিন্তু একজন গোনাহগার নিজের অপরাধ সম্পর্কে ভালভাবেই অবগত । সুতরাং এই গোনাহ ' পরিত্যাগ করা তাহার উপর ওয়াজিব । মানুষ য়েই মুসীবত দূর করিতে .সক্ষম www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।