ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

সবর ও শোকর ৯৩ অর্থাৎঁ- আয় পরওয়ারদিগার! আমাকে পুনরায় (দুনিয়াতে) প্রেরণ কর, যেন আমি সৎকর্ম সম্পাদন করিতে পারি । (সূরা মুমীনুল -- ৯৯-১০০ আয়াত) অতঃপর তিনি নিজেকে লক্ষ্য করিয়া বলিতেন, হে বরী! তোমার প্রার্থনা পূর্ণ হইয়াছে (অর্থাৎ তুমি যেন কবর হইতে পুনরায় দুনিয়াতে ফিরিয়া যাওয়ার সুযোগ পাইয়াছ)। এখন তোমার কিছু করার থাকিলে তাহা সম্পন্ন করিতে পার, সেই সময় আসিবার পূর্বে, যখন তুমি পূননর্বার দুনিয়াতে প্রত্যাবর্তনের আবেদন করিবে কিন্তু তোমার সেই আবেদন প্রত্যাখ্যাত হইবে। যাহারা আল্লাহর নেয়মতের শোকর করে না এবং উহা হইতে দূরে থাকে, তাহাদের চিকিৎসার একটি উপাদান হইল এই কথা জানিয়া লওয়া যে, আল্লাহ পাকের যেই নেয়মতের শোকর আদায় করা হয় না, তাহা বিলুপ্ত হইয়া যায় এবং পুনর্বার উহা ফেরৎ দেওয়া হয় না। এই কারণেই প্রখ্যাত বুজুর্গ হযরত পাকের নেয়মতের শোকর আদায় করিও । কেননা, এইরূপ হওয়া খুবই বিরল যে, একবার নেয়মত চলিয়া যাওয়ার পর পূনর্বার উহা ফেরৎ আসিয়াছে। এক বুজুর্গ বলিয়াছেন, নেয়মত যেন বন্য পশুর মত । সুতরাং শোকরের লাগাম দ্বারা উহাকে বন্দী করিয়া রাখ । হাদীসে পাকে এরশাদ হইয়াছে- যখন কাহারো উপর আল্লাহ পাকের প্রচুর নেয়মত নাজিল হয়, তখন তাহার প্রতি মানুষের প্রয়োজনও বৃদ্ধি পায় । তখন সে যদি এই সকল প্রয়োজন পূরণে অলসতা প্রদর্শন করে,' তবে সে যেন প্রকারান্তরে সেই নেয়মত হারাইয়া ফেলারই প্রয়াস চালায় । কালামে পাকে এরশাদ হইয়াছে- ত Ce Ed wd Ls ELUNE TS et FUR) অর্থাৎ- নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তাহারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। (সূরা রা-আদ - ১১ আয়াত) একই বিষয়ে সবর ও শোকরের সহাবস্থান এখানে পাঠকের মনে হয়ত এইরূপ ধারণা হইতে পারে যে, উপরে উপস্থাপিত বিবরণের আলোকে ইহাই মনে হইতেছে, যেন পৃথিবীর সকল বস্তুতেই আল্লাহর নেয়মত বিদ্যমান রহিয়াছে। সুতরাং সকল বস্তু আল্লাহর নেয়মত সাব্যস্ত হইলে স্বাভাবিকভাবেই ইহা আবশ্যক হইয়া পড়ে যে, উহাতে কোন মুসীবতের অস্তিত্ব থাকিবে না। এখন প্রশ্ন হইল, যদি মুসীবত না ৎ।ক, তবে সবর করা হইবে কিসের উপর? পক্ষান্তরে যদি মুসীবত বিদ্যমান থাকে তবে কিরূপে শোকর হইবে? কারণ, মুসীবতের উপর সবর করার সঙ্গে কষ্ট www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।