৯২’ সবর ও শোকর হইয়াছে, একদিন তাহারাও তোমার মত জীবিত ছিল। কিন্তু আজ তাহারা অসহায় অবস্থায় কবরে শায়িত আছে। তাহারা অন্ততঃ একটি দিনের জন্য হইলেও পুনৰ্জীবিত হইয়া দুনিয়াতে প্রত্যাবর্তনের দুরাকাংখা করিতেছে। কবরের কঠিন আজাবে নিপতিত হইয়া এইরূপ আশা করিতেছে যে, অন্ততঃ সামান্য সময়ের জন্য হইলেও দুনিয়াতে প্রত্যাবর্তনের সুযোগ পাইলে নিজের অতীত পাপের ক্ষতিপূরণ করিয়া আসিবে। কবরের অধিবাসীরা আজ যেই সামান্য সুযোগ লাভের আশায় বুক-ফাটা চিৎকার করিতেছে; বর্তমানে তুমি সেই অমূল্য সুযোগ ভোগ করিতেছ। সুতরাং হেলায় আর সুযোগ নষ্ট করিও না৷ সুযোগের সদ্ব্যবহার কর । অন্যথায় একদিন তোমাকেও এইরূপ অনুতাপ করিতে হইবে । কিন্তু তখন শত অনুতাপ করিয়াও কোন কাজ হইবে না। এই তো গেল পাপীদের অবস্থা । কবর জগতে নেককারদেরও অনুশোচনীন্ব +কোন অন্ত নাই । তাহারা আজ আক্ষেপ করিয়া বলিতেছে, হায়! দুনিয়াতে আমি যদি আরো বেশী নেক আমল করিতাম, তবে আজ আমার পরিণতি আরো অধিক সুখকর হইত ৷ অথচ দুনিয়ার জীবনে কত প্রচুর সুযোগ আমি হেলায় নষ্ট করিয়া দিয়াছি। জেয়ারতকারী যখন জানিতে পারিবে যে, কবরের অধিবাসীগণ বদকার হউক কিংবা নেককার, সকলেই পৃথিবীতে পুনরাগমনৈর সুযোগ লাভের যেই প্রত্যাশা করিতেছে, আজ সেই সুযোগ আমাদের হাতে, আমরা এখনো জীবিত । আমাদের জীবনের বিরাট অংশ এখনো অবশিষ্ট আছে। এই সুযোগে ইচ্ছা করিলে আমরা বিগত জীবনের পাপের প্রায়শ্চিত্ত কিংবা অধিক নেক আমলে তৎপর হইতে পারি। সুতরাং জীবনের যেই কয়টি দিন অবশিষ্ট আছে, উহাকে আল্লাহর দেওয়া বিরাট সুযোগ মনে করিয়া উহার সদ্ব্যবহার করিতে হইবে৷ অর্থাৎ এইভাবেই মানুষ যখন আল্লাহর দেওয়া জীবনরূপ সম্পদকে নেয়মত মনে করিবে, তখন এই নেয়মতের শোকরও আদায় করিবে । এই নেয়মতের শোকর ব্যয় করা । আশা করা যায়, এই পদ্ধতির চিকিৎসা দ্বারা গাফেল লোকদের অন্তরে আল্লাহর নেয়মতের উপলব্ধি সৃষ্টি হইয়া শোকর করার তওফীক হইবে । হযরত রবী ইবনে খায়ছাম একজন পূর্ণাঙ্গ অর্ন্তদৃষ্টিসম্পন্ন বুজুর্গ হওয়া সত্বেও নিয়মিত উপরোক্ত পদ্ধতির উপর আমল করিতেন তিনি নিজের ঘরে একটি কবর খনন করিয়া লইয়াছিলেন এবং প্রত্যহ গলায় একটি বেড়ি পরিধান করিয়া সেই কবরে শয়ন করতঃ নিম্নোক্ত আয়াত তেলাওয়াত করিতেন- LEAST GUS dd S355 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।