সবর ও শোকর ৯». শোকর আদায়ে অভ্যস্থ হওয়ার উপায় এখন প্রশ্ন হইল, নেয়মতের শোকর করার এতসব উপকরণ বিদ্যমান থাকা সত্বেও মানুষ শোকর আদায় করিতেছে না কেন । উহার জবাবে আমরা বলিব, জাহেরী-বাতেনী, বিশেষ ও সাধারণ এবং সহজলভ্য ইত্যাদি নেয়মতসমূহ সম্পর্কে অজ্ঞতাই শোকর আদায়ের পথে প্রধান অন্তরায় ৷ এক্ষণে আমরা অবহেলায় নিমগ্ন ও গাফেল অন্তরসমুহের এস্লাহ ও আত্মসংশোধনের এলাজ সম্পর্কে কিছু আলোচনা করিব । আমরা আশা করি, এই সকল বিবরণ পাঠে গাফেলদের নিদ্রা ভঙ্গ হইবে এবং তাহারাও নেয়মতের শোকর আদায়ে তৎপর হইবে ৷ বিজ্ঞ ও সচেতন অনস্তরসমূহের এলাজ এই যে, উপরে আমরা সাধারণ ও সহজলভ্য নেয়মতসমূহের যেই বিবরণ সংক্ষেপে উল্লেখ করিয়াছি, সেইগুলির উপর গভীর চিন্তা-ভাবনা ও পর্যালোচনা করিবে । আর যাহারা কেবল বিশেষ বিশেষ নেয়মত ছাড়া আল্লাহ পাকের অপরাপর দানসমূহকে কোন নেয়মতই মনে করে না, তাহাদের এলাজ ও চিকিৎসার উপায় হইল, তাহারা নিজেদের তুলনায় হীন ও নিম্ন শ্রেণীর লোকদের অবস্থার প্রতি নজর দিবে। এই প্রসঙ্গে এক বুজুর্গের একটি অনুপম দৃষ্টান্ত বিশেষভাবে প্রনিধানযোগ্য ৷ এক বুজুর্গ প্রতিদিন হাসপাতাল, গোরস্তান এবং এমন জায়গায় গমন করিতেন যেখানে বিভিন্ন অপরাধীকে শাস্তি দেওয়া হয়। এই সকর স্থানে যাতায়াতের উদ্দেশ্য ছিল যেন বিবিধ দুঃখ-দুর্ভোগ ও পীড়িত মানুষের অবস্থা দেখিয়া নিজের স্বাস্থ্য-নিরাপত্তা ও সুখকর অবস্থার কথা মনে পড়িয়া উহা হইতে শিক্ষা গ্রহণপূবৰর্ক আত্মসংশোধন এবং আল্লাহর নেয়মতের শোকর আদায় করার সুযোগ ঘটে । বুজুর্গ হাসপাতালে গিয়া নানাবিধ ব্যাধিতে আক্রান্ত রোগীদের করুণ অবস্থা দেখিয়া নিজের সুস্থতা ও নিরাপত্তার কথা কল্পনা করতঃ আল্লাহর শোকর আদায় করিতেন । অপরাধীদের স্থানে গিয়া দেখিতে পাইতেন, ভয়ানক কোন অপরাধের কারণে কাহারো হয়ত ফাসির আদেশ হইয়াছে কিংবা চুরির অপরাধে হয়ত কাহারো হস্ত কর্তনের আয়োজন চলিতেছে। অর্থাৎ এইভাবে বিভিন্ন অপরাধের কারণে বিভিন্ন জনের বিভিন্ন মেয়াদী শাস্তি হইতেছে বা শাস্তির অপেক্ষায় প্রহর গুণিতেছে। এই সকল অবস্থা দেখিয়া তিনি মনে মনে আল্লাহর শোকর আদায় করিতেন যে, আল্লাহ পাক আমাকে এই জাতীয় অপরাধ ও শাস্তি হইতে হেফাজত করিয়াছেন। নত হি তয়৷ একবার ভাবিয়া দেখ, আজ যাহারা এখানে কবরবাসী PAM? www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।