ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

৯০ সবর ও শোকর অবর্তমানেও সেই ব্যক্তির সন্তুষ্টি ও. শোকর অব্যাহত থাকিবে । কারণ, বাস্তবে তথায় ওঁ সম্পদ না থাকিলেও আপন বিশ্বাস অনুযায়ী এখনো সে নিজেকে এঁ সম্পদের অধিকারী মনে করিতেছে এবং এই কারণেই শোকর আদায় করিতেছে। চরিত্র £ এই ক্ষেত্রেও মানুষের স্বভাব যেন বর্ণিত অবস্থার অনুরূপ । অর্থাৎ প্রত্যেকেই অপরের মধ্যে কিছু দোষ-ক্রুটি দেখিতে পায় এবং এগুলিকে অপছন্দ করে। আর নিজেকে এ সকল দোষ-ক্রুটি হইতে মুক্ত মনে করে । সুতরাং এই ক্ষেত্রেও মানুষের শোকর করা কর্তব্য যে, আল্লাহ পাক তাহাকে সুন্দর স্বভাব দান করিয়াছেন এবং অন্য সকলকে মন্দ স্বভাব দিয়াছেন । এলেম বা জ্ঞান £ প্রতিটি মানুষই নিজের এমন কিছু গোপন বিষয়ের এলেম রাখে যাহা অপর কাহারো জানা নাই । নিজের গোপন বিষয়ের এই এলেমে তাহার সঙ্গে অপর কেহ্‌ শরীক নাই ৷ অর্থাৎ তাহার এই গোপন বিষয়ের খবর যদি অপরাপর লোকেরাও জানিতে পারিত তবে তাহার অপমানের কোন অন্ত থাকিত না। মোটকথা, প্রতিটি মানুষকেই এমন বিশেষ কিছু বিষয়ের এলেম দেওয়া হইয়াছে যে, এ এলেম অপর কাহাকেও দেওয়া হয় নাই । সুতরাং আল্লাহ পাক যে মানুষের গোপন দোষ-ক্রুটিসমূহ অপর সকলের নিকট হইতে গোপন রাখিয়াছেন অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত অপর কাহাকেও তাহার দোষগুলি জানিতে দেন নাই এবং অপর সকরের নিকট কেবল তাহার ভাল গুণগুলিকেই প্রকাশ করিয়াছেন- এই কারণে আল্লাহ পাকের শোকর আদায় করা কর্তব্য । আল্লাহ পাক মানুষকে বহুবিধ নেয়মত দান করিয়াছেন। যেমন দৈহিক সৌন্দর্য, চারিত্রিক গুণ-বৈশিষ্ট্য, আত্মীয়-বান্ধব, সন্তানাদি, বসবাসের জন্য ঘর ইত্যাদি । এখন মনে কর, কোন মানুষকে যদি এই প্রস্তাব করা হয় যে, তোমাকে যেই নেয়মত দেওয়া হইয়াছে তাহা ছিনাইয়া লওয়া হইবে এবং উহার পরিবর্তে অপর মানুষকে প্রদত্ত নেয়মত তোমাকে দেওয়া হইবে, তবে এই প্রস্তাবে কেহই সম্মত হইবে না৷ অর্থাৎ কোন মানুষই নিজের অবস্থার বিনিময়ে অপরের অবস্থা গ্রহণ করিতে রাজী নহে । সুতরাং ইহা দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় যে, আল্লাহ পাক প্রতিটি মানুষকে যেই খাস ও বিশেষ নেয়মত দান করিয়াছেন তাহা অপরকে দান করেন নাই এবং সকলেই নিজের বিশেষ নেয়মতকে অপরের নেয়মত অপেক্ষা শ্ৰেষ্ঠ মনে করিয়া থাকে এই কারণেই মানুষ নিজের অবস্থার বিনিময়ে অপরের অবস্থা গ্রহণ করিতে সম্মত হয় না। সুতরাং নিজের অংশে প্রাপ্ত যেই নেয়মতকে উৎকৃষ্ট ও শ্ৰেষ্ঠ মনে করা হইতেছে, উহার জন্য সকলেরই শোকর আদায় করা কর্তব্য । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।