সবর ও শোকর ৮৯ পানি এনন নেয়মত যে, পিপাসার সময় উহার মূল্য গোটা পৃথিবীর রাজতু অপেক্ষাও বেশী । সাধারণ মানুষ কেবল সেই সকল বিষয়কেই নেয়মত মনে করিয়া থাকে যাহা উপস্থিত ক্ষেত্রে মূল্যবান এবং বিশেষ বস্তু হিসাবে গণ্য । পক্ষান্তরে আল্লাহ্র দেওয়া যেই সকল নেয়মত ব্যাপক ও সহজলভ্য হওয়ার কারণে উপস্থিত ক্ষেত্রে তেমন দামী নহে; সেইগুলিকে কোন নেয়সতই মনে করা হয় না। উপরে সহজলভ্য ও সর্বত্র বিরাজমান এই জাতীয় নেয়মতের কিছু উদাহরণ উল্লেখ করা হইয়াছে। এই স্থলে সংক্ষেপে কিছু বিশেষ বিশেষ নেয়মতের উল্লেখ করা হইতেছে। ' একটু গভীরভাবে লক্ষ্য করিলে প্রতিটি মানুষই নিজের মধ্যে এমন এক বা একাধিক নেয়মতের সন্ধান পাইবে যাহা বিশেষভাবে তাহার জন্যই নির্দিষ্ট এবং এ নেয়মতের সঙ্গে অপর কাহারো সংশ্লিষ্টতা নাই । এইরূপ তিনটি নেয়মতের কথা কাহারো পক্ষেই অস্বীকার করার কোন উপায় নাই ! যেমন- বুদ্ধি, চরিত্র এবং এলেম বা জ্ঞান । অর্থাৎ এই তিনটি বিষয় কম-বেশী সকলের মধ্যেই বিদ্যমান৷ ' বুদ্ধি ৪ বুদ্ধি বা আকল সম্পর্কে একটি প্রসিদ্ধ প্রবাদ হইল- EJS Mc ho» অর্থাৎ “সকলেই নিজের বুদ্ধিকে পরিপূর্ণ মনে করে।” মোটকথা, এমন কোন মানুষ পাওয়া যাইবে না, যে নিজেকে অপরের তুলনায় “অধিক বুদ্ধিমান মনে না করে এবং নিজের বুদ্ধি-বিবেচনায় সন্তুষ্ট নহে। এই কারণেই আল্লাহ পাকের নিকট কেহই বুদ্ধি চাহিয়া দোয়া করে না । তবে ইহাকেও আদর্শ বুদ্ধি ও সুবিবেচনার মধ্যেই গণ্য করিতে হইবে যে, বুদ্ধিমান-বুদ্ধিহীন নির্বিশেষে সকলেই উহাতে সন্তুষ্ট । প্রতিটি মানুষই যখন আপন বিশ্বাস অনুযায়ী অন্য সকল অপেক্ষা অধিক বুদ্ধিমান, সুতরাং বাস্তবেও যদি এইরূপ হয়, তবে তো এই নেয়মতের জন্য তাহার পক্ষে শোকর করা ওয়াজিব ৷ আর বাস্তবে এইরূপ না হইলেও শোকর করা ওয়াজিব হইবে । কারণ, সে তো নিজেকে এ নেয়মতের অধিকারী মনে করিতেছে। উহার উদাহরণ যেন এইরূপ- মনে কর, কোন ব্যক্তি মাটির নীচে কোথাও বেশ কিছু ধন-রত্ন পুতিয়া রাখিয়া উহার উপর সন্তুষ্টি প্রকাশ করিতেছে এবং আল্লাহর শোকর আদায় করিতেছে । এখন লোকটির অজ্ঞাতে যদি এ ধন-রত্ব তথা হইতে সরাইয়া ফেলা হয় এবং এই বিযায়ে (শে লিট জানিতে না পারে, তবে উহার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।