৮৮ সবর ও শোকর করিবে । অথচ মনিবের এই প্রহার যদি স্থায়ীভাবে বন্ধ করিয়া দেওয়া হয়, তবে গোলাম পুনরায় সেই বেয়াড়াপনায় ফিরিয়া আসিয়া শোকর বর্জন করিবে। মানবদেহে আল্লাহর নেয়মত মানুষ সাধারণতঃ অর্থ-বিত্ত ও ধন-সম্পদকেই নেয়মত মনে করিয়া কেবল উহারই শোকর আদায় করিয়া থাকে। এতদ্ব্যতীত অপরাপর বিষয়-সম্পদ ও জীবনযাত্রার হাজারো উপকরণকে যেন কিছুই মনে করা হয় না। অথচ মানুষের কেবল দেহটির দিকে নজর করিলেই দেখা যাইবে, আল্লাহ পাক মানব দেহের প্রতিটি অঙ্গে এমন সব নেয়মত দান করিয়াছেন যে, উহার কোন একটি নেয়মতের শোকর আদায় করাও মানুষের পক্ষে সম্ভব নহে। একদা এক দরিদ্র ব্যক্তি এক বুজুর্গের নিকট হাজির হইয়া অতীব বেদনার সহিত নিজের অভাব-অনটন ও নিঃস্বতার কথা প্রকাশ করিলে বুজুর্গ তাহাকে বলিলেন, তুমি কি দশ হাজার দেরহাম পাওয়ার বিনিময়ে অন্ধ হইয়া যাওয়া পছন্দ করিবে? লোকটি জানাইল, সে এই প্রস্তাবে সম্মত নহে । বুজুর্গ পুনরায় যাইতে রাজী আছ? লোকটি এইবারও তাহার অসন্মতি জ্ঞাপন করিল । অতঃপর বুজুর্গ লোকটি খোৌড়া হইয়া যাওয়া, উন্মাদ হইয়া যাওয়া ইত্যাদির বিনিময়ে দশ দিল । এইবার বুজুর্গ বলিলেন, আল্লাহ পাক মাত্র কয়েকটি অঙ্গের মাধ্যমেই তোমাকে পঞ্চাশ হাজার দেরহামের সম্পদ দান করিয়াছেন, উহার পরও আল্লাহর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করিতে তোমার লজ্জাবোধ হইতেছে না? প্রখ্যাত বুজুর্গ হযরত ইবনে সাস্মাক (রহঃ) একবার এক খলীফার দরবারে তাশরীফ লইয়া গেলেন। খলীফা তখন একটি পেয়ালা হাতে পানি পান করিতেছিলেন। খলীফা বুজুর্গের খেদমতে আরজ করিলেন, আমাকে কিছু নসীহত করুন । বুজুর্গ বলিলেন, হে খলীফা! মনে করুন, আপনি পিপাসার্ত এবং আপনার যাবতীয় বিষয় সম্পদের বিনিময়েই কেবল আপনি এক পেয়ালা পানি পাইতে পারেন । এমতাবস্থায় আপনি কি এক পেয়ালা পানির জন্য আপনার সমুদয় অর্থ-সম্পদ প্রদান করিতে সম্মত হইবেন? খলীফা বলিলেন, হাঁ, পানির জন্য আমি সকল কিছুই দিতে রাজী হইব ৷ হযরত ইবনে সাম্মাক বলিলেন, পানির জন্য যদি আপনার গোটা রাজত্ও দিতে হয়, তবে আপনি কি তাহাও দিতে সম্মত হইবেন? খলীফা এইবারও বলিলেন, আমি তাহাতেও সন্মত হইব । এইবার হযরত ইবনে সাস্মাক (রহঃ) গম্ভীর কণ্ঠে বলিলেন, যেই রাজত্বের মূল্য এক পেয়ালা পানির সমতুল্যও নহে, এমন রাজত্ব পাংয়া তুষ্ট হওয়া কোন বৃদ্ধিমানের কাজ নহে । ইহা দ্বারা জানা গেল যে, আ:-াহর "ওয়া এক ঢোক www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।