সবর ও শোকর _৮৭ বাধা হইল- শাহ্ওয়াত ও কামনা-বাসনার প্রাবল্য এবং শয়তানের প্রভাব ছাড়া আর কিছুই নহে । নেয়মতের পরিচয় লাভ করা হইতে গাফেল থাকার কারণ অনেক । প্রথমতঃ যেই সকল নেয়মত ব্যাপক ও সহজলভ্য; মূর্খতা ও অজ্ঞতার কারণেই এগুলিকে নেয়মত মনে করা হয় না। ফলে উহার শোকরও আদায় করা হয় না । যেমন আল্লাহ পাক আহার ও পানীয় সম্পর্কিত যেই সকল নেয়মত দান করিয়াছেন উহা এমনই ব্যাপক-বিস্তৃত ও সর্বত্র বিদ্যমান যে, এই সহজলভ্যতার কারণে উহাকে নেয়মত বলিয়া স্বীকারই করা হয় না । 'দৃষ্টান্তস্বরূপ বিশুদ্ধ বায়ুর কথাই মনে কর- যাহা আমরা নিশ্বাস থহণের সময় ভিতরে টানিয়া লইতেছি, ইহাকে কেহই নেয়মত বলিয়া গণ্য করে না। অথচ এক মুহূর্তের জন্যও যদি কাহারো গলা চাপিয়া ধরা হয়, তবে সহসাই ইহা উপলব্ধি হইবে যে, এই পৃথিবী এবং উহার মধ্যস্থিত সকল কিছুর তুলনায় আল্লাহর দেওয়া এই সামান্য বায়ু কত মূল্যবান ৷ কাহাকেও যদি কোন উত্তপ্ত হাম্মাম কিংবা এমন পুতিন্ধময় কুপের মধ্যে ফেলিয়া রাখা হয় যাহার বায়ু হিমশীতল, তবে তথাকার উত্তপ্ত ও বদ্ধ বায়ুতে যখন হাপাইয়া উঠিয়া প্রাণ বাহির হইয়া আসার উপক্রম হইবে; এমতাবস্থায় তাহাকে তথা হইতে উদ্ধার করিয়া উনুক্ত পরিবেশে আনিবার পর সে যখন বুক ভরিয়া বিশুদ্ধ ও শীতল বায়ু গ্রহণ করিবে, তখন আর কেহ্ এই কথা বলিয়া দিতে হইবে না যে, এই বিশুদ্ধ বায়ু কত বড় নেয়মত ৷ অর্থাৎ নেয়মত যখন সর্বদা হাতের কাছে বিদ্যমান ও সহজলভ্য থাকে, তখন উহার কদর ও গুরুত্ব বুঝে আসে না! কিন্তু কোন কারণে যদি কখনো উহা ছিনাইয়া লওয়া হয়, তবে সেই সময় ভালভাবেই উহার গুরুত্ বুঝে আসে । কিন্তু নেয়মতের গুরুতৃ উপলক্ধি*যদি উহা ছিনাইয়া লওয়ার উপর নির্ভরশীল হয়, তবে মানুষের জন্য ইহা দুর্ভাগ্যজনকই বলিতে হইবে । মানুষের উচিৎ ছিল সর্বদা আল্লাহর নেয়মতের শোকর আদায় করা ৷ কিন্তু বাস্তবে আমরা উহার বিপরীত অবস্থাই দেখিতে পাই ৷ একজন সুস্থ দৃষ্টিসম্পন্ন ব্যক্তির ‘দৃষ্টিশক্তি’ বিনষ্ট কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার পূর্বে তাহাকে এই দৃষ্টিশক্তির শোকর করিতে দেখা যায় না । অবশ্য আল্লাহর দেওয়া এই চক্ষু যদি কোন কারণে নষ্ট হইয়া যায়, তখন ভালভাবেই উহার গুরুত্ব উপলব্ধি হয় । অতঃপর আল্লাহ্ যদি পুনরায় দৃষ্টিশক্তি ফিরাইয়া দেন তখন অনুরূপভাবে যেই বেয়।ড়া গোলামকে সর্বদা চাবুক দ্বারা প্রহার করিয়া সোজা রাখা হয়, কোন কারণে যদি কিছু সময়ের জন্য তাহার সেই প্রহার বন্ধ রাখা হয়, তবে সে ইহাকে বিরাট নেয়মত মনে করিয়া আল্লাহর শোকর আদায় www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।