৬ সবর ও শোকর নিবৃত্ত থাকা এবং পাপের প্রতি ঘৃণার যেই মনোভাব পয়দা হয় উহাই ইছমত । কিন্তু নেক আমলের প্রতি উৎসাহ প্রদানকারী এই তাঈদ এবং পাপ হইতে নিবৃত্তকারী ইছমত কেমন করিয়া হৃদয়ে পয়দা হয় তাহা মানুষ কিছুই উপলব্ধি করিতে পারে না৷ সংশ্লিষ্ট প্রসঙ্গে কালামে পাকে এরশাদ হইয়াছে- + 457 50 GIS EI ইউছুফ -- ২৪ আয়াত) অর্থাৎ- RRA RAEI Ho) ইচ্ছা প্রকাশ করিয়াছিল, যদি তিনি স্বীয় পালনকর্তার মহিমা অবলোকন না করিতেন, তবে তিনিও তাহার প্রতি মন্দ ইচ্ছা প্রকাশ করিতেন ৷” অর্থাৎ ঘটনাক্ষেত্রে যদি হযরত ইউসুফ আলাইহিস্ সালামের হৃদয়ে আল্লাহর পক্ষ হইতে পাপকর্ম হইতে নিবৃত্তকারী সাহায্য বা ‘'ইছমত’ না আসিত, তবে হয়ত হযরত ইউসুফ (আঃ)ও উহাতে জড়াইয়া পড়িতেন। অর্থাৎ এই নিবৃত্তকারী সাহায্যের নামই ইছমত । উপরে ষোল প্রকারের নেয়মতের একটা সঠিক বিবরণ উপস্থাপন করা হইল । এই নেয়মত সমূহের প্রত্যেকটি এমন যাহা নিজে স্বয়ংসম্পূর্ণ নহে এবং অপরের সাহায্য ছাড়া একাকী পারলৌকিক সাফল্য অর্জনে সাহায্য করিতে পারে না। অর্থাৎ এই ক্ষেত্রে সহযোগী উপাদান আবশ্যক হয়। আবার এই উপাদানগুলিও অপর কতক উপকরণের মুখাপেক্ষী থাকে ৷ অর্থাৎ এইভাবেই এই সাহায্য প্রক্রিয়ার ছেলছেলা অনন্ত ধারায় বিস্তৃত হইয়া পড়িয়াছে এবং সবশেষে মহান রাব্বুল আলামীনের সাহায্যের মুখাপেক্ষী হইয়া এই ছেলছেলার সমাপ্তি হ্য়। শোকর আদায়ে অবহেলা মূর্খতা, অজ্ঞতা ও অবহেলার কারণেই মানুষ আল্লাহর নেয়মতের শোকর আদায় করে না । মূর্খতার কারণে যেই ব্যক্তি নেয়মতের পরিচয় পায় নাই, সেই ব্যক্তি কেমন করিয়া নেয়মতের শোকর আদায় করিবে? এদিকে যাহারা নেয়মতের পরিচয় পাইয়াছে, তাহাদের মধ্যেও কতক লোকের ধারণা, কেবল মুখে “আল্ হামৃদুলিল্লাহ” কিংবা “আল্লাহর শোকর”. বলিয়া দিলেই নেয়মতের শোকর আদায় হইয়া যাইবে। কারণ, তাহাদের এই কথা জানা নাই যে, আল্লাহ পাক যেই নেয়মত যেই উদ্দেশ্যে সৃষ্টি করিয়াছেন, উহাকে যথাযথভাবে সেই উদ্দেশ্য হইল, আল্লাহর আনুগত্য । এই দুইটি বিষয় অবগত হওয়ার পরও যদি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।