ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

সবর ও শোকর ৮৫ লাভের পরও সে সম্পদের অপচয় করিল এবং উহা সংরক্ষণ ও বৃদ্ধির কোন ইচ্ছা করিল না। তবে এই ক্ষেত্রে তাহাকে ১, 'রাশীদ'’ বা ‘সদিচ্ছাযুক্ত' বলা যাইবে না। অর্থাৎ সম্পদ সঞ্চয়-সংরক্ষণ এবং উহা বৃদ্ধির উপায় ও পন্থা শিক্ষা করিয়া হেদায়েত লাভের পরও সেই অনুযায়ী তৎপর হওয়ার ইচ্ছা অন্তরে উদয় না হওয়ার কারণে তাহার মনে ‘রুশদ’ পয়দা হয় নাই । অনুরূপভাবে কোন ব্যক্তি যদি জানিয়া-শুনিয়া কোন ক্ষতিকর কর্মে প্রবৃত্ত হয়, তবে এই ক্ষেত্রেও বলা হইবে যে, ভাল-মন্দ বিষয়ে লোকটির হেদায়েত হাসিল হইয়াছে বটে, কিন্তু তাহার অন্তরে ‘রুশদ’ উৎপন্ন হয় নাই। ইহা দ্বারা জানা গেল যে, আমলের পন্থা বিষয়ে হেদায়েত প্রাপ্তির তুলনায় ‘রুশদ’ হাসিল হওয়াতেই অধিক সাফল্য এবং ইহা আল্লাহ পাকের এক বিরাট নেয়মত বটে ৷ তাশদীদ বা সৎকর্ম সম্পাদনের চেষ্টা তাশদীদ অর্থ হইল- বান্দার যাবতীয় কার্যকলাপ অতি আছান ও সহজ গতিতে সঞ্চালন করা, যেন শীঘ্ব অভিষ্ট লক্ষ্যে পৌছাইতে পারে। সুতরাং দেখা যাইতেছে, নিছক হেদায়েত দ্বারা যেমন অভিষ্ট লক্ষ্যে পৌছানো সম্ভব হয় না, বরং সদিচ্ছা উৎপাদনকারী ‘রুশদ’ এর প্রয়োজন হয়, অনুরূপভাবে অভিষ্ট লক্ষ্যে পৌছাইতে শুধু রুশদ দ্বারাও কোন কাজ হয় না। বরং এই ক্ষেত্রেও অঙ্গ-প্রত্যঙ্গের সহজ সঞ্চালন আবশ্যক হয় । মোটকথা, ‘হেদায়েত’ হইল পথের সন্ধান এবং কার্যের প্রতি সদিচ্ছা উৎপাদন হইল ‘রুশদ’ । আর অঙ্গ-প্রত্যঙ্গসমূহকে নেক ও মঙ্গলময় কার্যের প্রতি সঞ্চালন্কুরা হইল তাশদীদ ৷ তাঈদ বা সাহায্য p এই তাঈদ উপরে বর্ণিত সকল কিছুর মূল ৷ অর্থাৎ তাঈদ হইল আল্লাহ পাকের পক্ষ হইতে অন্তরে অনুভূত এমন সাহায্য যাহার ফলে মানব মনে কর্মের স্পৃহা গতিশীল হয় এবং অঙ্গ-প্রত্যঙ্গাদি সঞ্চালনের শক্তি বৃদ্ধি ঘটে । আল্লাহ পাকের তাঈদ ও সাহায্য না আসা পর্যন্ত মানুষের ইচ্ছা কেবল ইচ্ছাই থাকিয়া যাইবে ৷ অর্থাৎ হৃদয়-মাঝে কার্যের স্পৃহা কিংবা অঙ্গ-প্রত্যঙ্গে কার্যের গতি সঞ্চারিত হইবে না। বর্ণিত তাঈদের পাশাপাশি ‘ইছমত’ এর অবস্থান। ইছমত অর্থ হইল পাপকর্ম হইতে নিবৃত্তকরণ ৷ মানব-হৃদয়ে আল্লাহ পাকের পক্ষ হইতে ‘তাঈদ'’ আসিয়া সৎকর্মের প্রতি প্রেরণা যোগায় । আল্লাহ পাকের পক্ষ হইতে পাপ হইতে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।