ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

সবর ও শোকর ৮১ জিকির-তেলাওয়াত ইত্যাদি পারলৌকিক পুণ্যকর্মে মনোযোগী হওয়ার বিশেষ সুযোগ হয় না । সুতরাং এই ক্ষেত্রে পরিবারের লোকদের সহযোগিতার ফলে যদি দ্বীনের কাজে অধিক অংশগ্রহণ করা যায় তবে এই সূত্রে ইহারা অবশ্যই পারলৌকিক সৌভাগ্যের কারণ হইবে বটে । (8) বংশ যদি নেক হয় তবে উহাও মানুষের জন্য পারলৌকিক সৌভাগ্যের কারণ হইবে ৷ শরীফ খান্দানের লোক সকলের নিকট শ্রদ্ধার পাত্র হইয়া থাকে । এই কারণেই রাসূলে আকরাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী আদমের শ্ৰেষ্ঠ খান্দানে জন্মগহণ করেন । তিনি এরশাদ ফরমাইয়াছেন- “ভাল স্থানে বীজ বপন কর এবং অপবিত্র ভাগাড়ে উৎপন্ন সবুজ বৃক্ষ পরিত্যাগ কর ।” উপস্থিত জনৈক ছাহাবী আরজ করিলেন, হে আল্লাহর রাসূল! অপবিত্র ভাগাড়ে উৎপন্ন সবুজ বৃক্ষ কি? জবাবে তিনি এরশাদ ফরমাইলেন, “এমন সুন্দরী নারী যার বংশ ভাল নহে” । ইহা দ্বারা জানা গেল যে, শরীফ ও নেক খান্দানও আল্লাহর নেয়মত বটে । শরীফ খান্দানের অর্থ ইহা নহে যে, বিত্তবান-জালেম ও দুনিয়াদার লোকদের সঙ্গে সম্পর্ক স্থাপনের কথা বলা হইতেছে। এ স্থলে বরং দ্বীনদার-পরহেজগার এবং আল্লাহওয়ালা বুজুর্গের সহিত সংশ্লিষ্ট খান্দানের কথা বলা হইয়াছে। এখানে হয়ত প্রশ্ন উঠিতে পারে যে, এই বংশগত বিবেচনার হেকমত ও তাৎপর্য কি? জবাবে আমরা বলিব, মানুষের মন-মানস, আখলাক-চরিত্র এবং শারীরিক শক্তি ও আয়ু ইত্যাদিতে বংশের ধারা ও তাছীর রহিয়াছে। আর এইগুলি কোন উপেক্ষণীয় বিষয় নহে। কেননা, এলেম-আমল তথা পারলৌকিক সৌভাগ্য শারীরিক, সুস্থতা ও দীর্ঘায়ু দ্বারাই হাসিল হয়। বাস্তব অভিজ্ঞতা দ্বারাও দেখা গিয়াছে, পূর্বপুরুষগণ নেককার, পরহেজগার, দীর্ঘায়ু ও সুঠামদেহের অধিকারী হইলে পরবর্তী বংশধরের মধ্যেও উহার ধারা অব্যাহত থাকে । বৃক্ষের মূল যদি ভাল হয় তবে উহার শাখা-প্রশাখাও সতেজ ও মজবুত হইবে । (8) এমন বিষয় যাহা উপরে বর্ণিত বিষয়সমূহকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে এই (১) ৩০! (হেদায়েত) সৎপথ প্ৰাপ্তি । (২) এ (রুশ্দ) সদিচ্ছা (৩) এ (তাশদীদ) সৎকর্ম সম্পাদনের চেষ্টা । (8) 45৮ (তাঈদ) সাহায্য । এই চারিটি বিষয়ের সমষ্টিকে বলা হয় 54, (তাওফীক) ৷ তাওফীক অর্থ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।