ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

৮০ সবর ও শোকর (৩) এমন বিষয় যাহা দেহের বহির্বিভাগে অবস্থান করিয়া দেহের হিতসাধন করে যেই সকল বিষয় দেহের বাহিরে অবস্থান করিয়াও দেহের হিতসাধন করে, সেইগুলি চারি প্রকার । (১) ধন-সম্পদ (২) প্রভাব-প্রতিপত্তি (৩) গত্রন্-পরিজন (6) বংধঅয়াদা। মিছে আয়রা এই ভারিটি বরয়ের গৃধ পৃথক আলোচনা করিতেছি । (১) একটু গভীরভাবে লক্ষ্য করিলেই দেখা যাইবে যে, মানব জীবনে অর্থ-সম্পদের গুরুত্ব অপরিসীম ৷ যাহার অর্থ নাই; কোন কাজেই তাহার স্বস্থি নাই । পৰ্যাপ্ত অর্থের সংস্থান থাকিলে জীবিকার ব্যাপারে নিশ্চিন্ত হইয়া তৃপ্তির সহিত এবাদত-বন্দেগীতে মনোনিবেশ করা যায় । নিঃস্ব ও দরিদ্র ব্যক্তির পক্ষে দৰ্শন-তত্ত্ব বিষয়ে এলেম হাসিলের চেষ্টা করার উদাহরণ যেন সেই ব্যক্তির মত, যেই ব্যক্তি অস্ত্র ছাড়া রণাঙ্গনে প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে, কিংবা সেই বাজ পাখীর মত যেই বাজ পাখী শিকার করিতে চায়, অথচ সে নিজে উড়িতে অক্ষম । মোটকথা, বিত্তহীন ও দরিদ্র ব্যক্তি দ্বারা বিশেষ কোন কাজ সম্পাদিত হয় না। কারণ অভাবী ব্যক্তিকে সর্বদা জীবিকার সন্ধানে নিয়োজিত থাকিতে হয় বলিয়া তাহার পক্ষে অপর কোন মহৎ কাজে অবদান রাখার সুযোগ হয় না। থাকে। (২) প্রভাব-প্রতিপত্তিও পারলৌকিক সাফল্যের পথে সহায়ক বলিয়া গণ্য হয়। কারণ, একজন প্রভাবশালী ব্যক্তির পক্ষে কোন জনহিতকর কর্ম বা ধর্মানুষ্ঠান সম্পাদন যতটা সহজ হইবে, সামাজিকভাবে গুরুত্হীন ব্যক্তির পক্ষে উহা আঞ্জাম দেওয়া ততটা সহজ হইবে না। (৩) পরিবার-পরিজন এই কারণে পারলৌকিক সৌভাগ্যের কারণ হইবে যে, পার্থিব জীবনে তাহাদের সহযোগিতার ফলে ধর্ম-কর্মে যেই পরিমাণ অংশগ্রহণ করা যায়, তাহাদের সহযোগিতা না হইলে হয়ত সেই পরিমাণ সম্ভব হয় না। সুসন্তান মানুষের জন্য হাত, পা, পাখা ও পালকের মত । অর্থাৎ হাত-পা দ্বারা জীব-জন্তুর এবং পাখা ও পালক দ্বারা যেমন পক্ষীকুলের জীবন যাত্রায় বিশেষ উপকার হইয়া থাকে, তদ্রুপ সুসন্তান দ্বারা পিতামাতার এমনসব কার্য নির্বাহ হইয়া থাকে, যাহা হয়ত তাহাদের সহযোগিতা না হইলে অসম্পূর্ণই থাকিয়া যাইত, কিংবা সমাধা করিতে বেশ বেগ পাইতে হইত । যেই ব্যক্তি সংসারে একা তাহার পক্ষে সংসারের যাবতীয় কর্ম সমাধা করিয়া www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।