সবর ও শোকর ৭৯ তখন তাহার বাহ্যিক অঙ্গ-অবয়বেও উহার আছর প্রতিফলিত হয়। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়- মানুষের জাহের ও বাতেন একটি অপরটির অনুগামী ও মোয়াফেক হইয়া থাকে। এই কারণেই আল্লাহওয়ালাগণ অনেক সময় মানুষের আত্মার অবস্থা নির্ণয়ের ক্ষেত্রে বাহ্যিক অঙ্গ-অবয়বের অবস্থাটিকেও বিবেচনায় আনিতেন । তাহারা বলেন, মানুষের চেহারা ও চক্ষু যেন তাহার আত্মার আয়নাবিশেষ । এই আয়ানাতেই আত্মার অবস্থা অবলোকন করা যায়। মানুষের আত্মায় যখন ‘ক্রোধ’ সঞ্চারিত হয়, কিংবা কোন কারণে মানুষের চিত্ত যখন প্রফুল্ল হয়, তখন অবশ্যই তাহার চোখে-মুখে উহার প্রভাব প্রতিবিশ্বিত হইবে । এই কারণেই কোন কোন বুজুর্গ বলিয়াছেন, মন্দ স্বভাবের লোকদের চেহারা কখনো সুন্দর হয় না। একবার কতিপয় যুবক সৈনিক বিভাগে চাকুরীর আবেদন লইয়া খলীফা মামুনুর রশীদের দরবারে হাজির হইল । খলীফা দেখিতে পাইলেন, চাকুরীপ্রার্থী যুবকদের মধ্যে একজনের চেহারা খুবই অসুন্দর । পরে তিনি যুবকের সঙ্গে কথা বলিয়া দেখিতে পাইলেন, যুবকটি তোৎলা এবং সে ভাল করিয়া কথা বলিতে পারে না। অবশেষে তিনি চাকুরীপ্রার্থীদের তালিকা হইতে যুবকের নাম কাটিয়া দিয়া বলিলেন, রূহের চমক মানুষের জাহেরী জিসিম বা ব্যাহ্যিক অঙ্গ-অবয়বে প্রতিফলিত হইলে মানুষ সৌন্দর্যমণ্ডিত হয় । আর রূহের চমক যদি বাতেন বা দেহের অভ্যন্তরে প্রতিফলিত হয়, তবে মানুষ বাকপটুতা লাভ করে। কিন্তু এই যুবকের তো জাহের-বাতেন কিছুই নাই । রাসূলে আকরাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, “সুন্দর চেহারার লোক দেখিয়া নিজের স্বভাব মোচনের জন্য দোয়া কর ।” আমীরুল মোমেনীন হযরত ওমর (রাঃ) বলিয়াছেন, কোথাও দূত পাঠাইতে হইলে সুদর্শন ও সুন্দর চেহারার লোককে পাঠাইও। ফেকাহ্শাস্্রবিদগণ বলিয়াছেন, নামাজের ইমামতের প্রশ্নে যদি দুই ব্যক্তি সমান আলেম, সমান ক্বারী এবং সমান পরহেজগার হয়, তবে এই ক্ষেত্রে এই দুই ব্যক্তির মধ্যে যিনি অধিক সুদৰ্শন তিনিই ইমামতের যোগ্য বলিয়া বিবেচিত হইবেন । আমাদের আলোচ্য সুন্দর দ্বারা এমন সুন্দর চেহারা উদ্দেশ্য নহে যাহা দেখিলে দর্শকের মনে কামভাব জাগরিত হয়। বরং এমন সুন্দর ও চমৎকার অঙ্গ-সৌষ্ঠব যাহা দেখিবামাত্র দর্শকের মনে শ্রদ্ধা-ভাব জাগরিত হয় এবং কোন প্রকার বিরক্তি উদ্রেক হয় না- এমন সৌন্দর্যকেই পারলৌকিক সৌভাগ্য অর্জনের সহায়ক বলা হইয়াছে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।