a৮ সবর ও শোকর হইয়াছে- ট + SLE IG BL GI LLG + SA SUES J - অর্থাৎ- যাহাতে তোমরা সীমা লংঘন না কর তুলাদণ্ডে তোমরা ন্যায্য ওজন কায়েস কর এবং ওজনে কম দিও না। (সূরা রাহমান -৮-৯ আয়াত) এক্ষণে কেহ যদি নিজের শাহওয়াত বা কামোত্তেজনা দমন করার উদ্দেশ্যে নিজের যৌনশক্তি একেবারে নস্যাত করিয়া দেয় কিংবা বিবাহ করার শক্তি ও সামর্থ্য থাকা সত্বেও কেবল ঝামেলা এড়াইবার উদ্দেশ্যে বিবাহ না করে, কিং: কেহ যদি খাদ্য ত্যাগ করিয়া অবশেষে এবাদত-বন্দেগী করার শক্তিও .হারাইয়া ফেলে, তবে এই ক্ষেত্রে সে “ন্যায্য ওজন কায়েম” না করিয়া সীমালংঘন করিল। (২) দেহের সহিত সংশ্লিষ্ট চারি প্রকার বিষয় দেহের সহিত সংশ্লিষ্ট চারি প্রকার বিষয় হইল- (১) সুস্থতা (২) শক্তি (৩) সোন্দৰ্য এবং (8) দীর্ঘায়ু । সুস্থতা, শক্তি ও দীৰ্ঘায়ু এই তিনটি সম্পদ পারলৌকিক সৌভাগ্য অর্জনে কতটা সহায়ক হইতে পারে তাহা সর্বজনবিদিত ৷ কিন্তু এই পারলৌকিক সাফল্য অর্জনের ক্ষেত্রে সৌন্দর্য ও আকর্ষণীয় চেহারার ভূমিকা বিশেষ কর্ষকর নহে। তবে এই ক্ষেত্রে কেবল দুই কারণে সৌন্দর্য দ্বারা লাভবান হওয়া যাইতে পারে- প্রথম কারণ | সুন্দর ও মোহনীয় চেহারার লোকদের উদ্দেশ্য ও কার্য সহজে উদ্ধার হইয়া থাকে । কারণ যেই ব্যক্তির চেহারা সুন্দর, আশেপাশের সকলে স্বেচ্ছায় তাহার কাজে সহযোগিতা করিতে আগ্রহী হয় । সুতরাং ‘সৌন্দর্য’ সম্পদের মতই এমন একটি অস্ত্র যাহা দ্বারা সহজে কার্যসিদ্ধি হইয়া থাকে । দুনিয়ার কার্যক্ষেত্রে যাহা দ্বারা সাহায্য পাওয়া যায়, আখেরাতের কার্যক্ষেত্রেও উহা দ্বারা সহযোগিতা পাওয়া যাইবে । এই হিসাবে বলা যায়- পারলৌকিক সৌভাগ্য অর্জনের ক্ষেত্রেও ‘সৌন্দৰ্য’ কিছুটা ভূমিকা রাখিতে পারে। দ্বিতীয় কারণ আত্মা ও নফস ভাল, তাহার চেহারা হইতেও খায়ের ও মঙ্গলের অভিব্যক্তি ঘটিবে। ইহা একটি স্বীকৃত কথা যে, মানুষের আত্মায় যখন নূর বিকশিত হয়, www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।