8 সবর ও শোকর অন্য হাদীসে বলা হইয়াছে (যেই সকল বিষয় তোমাদিগকে কম দেওয়া হইয়াছে, উহার মধ্যে একীন ও সবর অন্যতম ৷ তোমরা যদি নিজেদের বর্তমান অবস্থার 'উপর .সধর কর,. তবে উহা আমার নিকট এক ব্যক্তি সকলের সমপরিমাণ আমল লইয়া আসা অপেক্ষা অধিক প্রিয়। কিন্তু আমি আশঙ্কা করিতেছি যে, আমার পর তোমাদের সামনে দুনিয়ার দ্বার উনুক্ত করিয়া দেওয়া হইবে এবং তোমরা একে অপরকে খারাপ মনে করিবে। এই সময় আকাশের অধিবাসীগণ তোমাদিগকে খারাপ মনে করিবে। এই পরিস্থিতিতে যেই ব্যক্তি ছাওয়াবের নিয়তে সবর করিবে সে পরিপূর্ণ ছাওয়াব প্রাপ্ত হইবে ) অতঃপর, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত আয়াত তেলাওয়াত করেন- AF TAT পা ot EMG Be ECT UTE CE ATES FU LEGS অর্থাৎঁ তোমাদের নিকট যাহা আছে, তাহা নিঃশেষ হইয়া যাইবে এবং আল্লাহর নিকট যাহা আছে, তাহা কখনো শেষ হইবে না । যাহারা সবর করে আমি তাহাদিগকে প্রাপ্য প্রতিদান দিব তাহাদের উত্তম কর্মের প্রতিদান স্বরূপ, যাহা তাহারা করিত । - (সূরা নহল ৯৬ আয়াত) হযরত জাবের (রাঃ) বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিল, ঈমান্ কি? জবাবে তিনি ফরমাইলেন, সবর করা ও দান করা অপর এক হাদীসে আছে- Ee Le EEG EE অর্থাৎ সবর হইল জার্বাতের অন্যতম ভাণ্ডার ! একবার রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কেহ আরজ করিল, ঈমান কি? জবাবে তিনি ফরমাইলেন, “ঈমান হইল সবর করা৷” অর্থাৎ সবর ঈমানের একটি অন্যতম রোকন বর্ণিত আছে, আল্লাহ পাক হযরত দাউদ (আঃ)-এর উপর ওহী নাজিল করেন যে, আমার স্বভাবের মত তোমার স্বভাব গঠন কর । আমার স্বভাব হইল, আমি সাবুর (অধিক সবরকারী)। হযরত আতা বিন আব্বাস (রাঃ) বর্ণনা করেন, একদা আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের নিকট গমন করিয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা কি ঈমানদার? আনসারগণ নীরব রহিলেন। এই সময় হযরত ওমর (রাঃ) আরজু করিলেন, আমরা ঈমানদার ৷ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের ঈমানের পরিচয় কি? আনসারগণ জবাব দিলেন, আমরা সুখের সময় শোকর করি, কষ্টে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।