ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

৭৪8 সবর ও শোকর মানুষ কখনো অলসতা ও ক্লান্তির শিকার হয় না। সুতরাং যেই ব্যক্তি এমন শ্ৰেষ্ঠ, মূল্যবান ও স্থায়ী নেয়মত লাভ করার পরও অপর কোন তুচ্ছ ও অস্থায়ী বিষয়ের উপর রাজী হয়, সে নিশ্চয়ই মস্তি্ক বিকৃত এবং আপন দুর্ভাগ্যের কারণে বঞ্চিত । এলেমরূপ মহামূল্যবান সম্পদের একটি ক্ষুদ্র বৈশিষ্ট্য হইল, এলেমের হেফাজতের জন্য কোন নিরাপত্তা ব্যবস্থা বা প্রহরী নিয়োগ করিতে হয় না। কিন্তু পার্থিব বিষয়-সম্পদের অবস্থা উহার বিপরীত ! এলেম মানুষের হেফাজত করে, কিন্তু মালের হেফাজত খোদ মানুষকেই করিতে. হয়। এলেম বিতরণ করিলে উহা উত্তরোত্তর বৃদ্ধি পায়। কিন্তু ধন-সম্পদ যেই পরিমাণ খরচ করা হয়, উহা সেই পরিমাণেই ত্রাস পায়। সম্পদ চুরি-ডাকাতি হয়, কিন্তু এলেম কেহই ছিনাইয়া লইতে পারে না। এই কারণেই' আলেমগণ সর্বদা এক অনাবিল আত্মসুখ ও নিঃশংক অবস্থায় জীবন যাপন করেন। কিন্তু মালদার ও বিত্তবানগণ সর্বদা দুশ্চিন্তা ও দুর্ভাবনায় ব্যতিব্যস্ত থাকেন৷ তা ছাড়া এলেম সর্বাবস্থায় মানুষের জন্য উপকারী, হিতকর ও মোহনীয় হয়। কিন্তু পার্থিব সম্পদ মানুষের জন্য উপকারী হইলেও অনেক সময় উহা বিপদেরও কারণ হয় । এখন প্রশ্ন হইল, অধিকাংশ মানুষ এলেমরূপ এহেন সম্পদ হাসিল করিতেছে না কেন । উহার কারণ হইল- এই বিষয়ে মানুষের আগ্রহের ‘অভাব । কারণ কোন বিষয়ে মানুষের আগ্রহের অভাব থাকিলে এঁ বিষয়টি সহজে হাসিল হয় না। কিংবা উহার কারণ এই যে, শাহওয়াত ও প্রবৃত্তির আনুগত্যের কারণে মানুষের মন-মানস উত্তম ও ভাল বিষয় আহরণ করিতে বাধাগ্রস্ত হয়। অসুস্থ ব্যক্তির নিকট যেমন মধু বিস্বাদ মনে হয়, ঠিক তেমনি এই শ্রেণীর লোকদের নিকটও এলেম কোন উত্তম বিষয় বলিয়া মনে হয় না। অর্থাৎ তাহাদের চিন্তা-চেতনা ও মন-মানস এমনই ক্রটিযুক্ত যে, এলেমের মূল্যায়ন করার ক্ষমতা তাহাদের মধ্যে পয়দা হয় নাই । যেমন দুগ্ধপোষ্য শিশু মধু বা ময়দার স্বাদ কি তাহা বলিতে পারে না । অর্থাৎ এই শিশুর নিকট দুধ ব্যতীত অন্য কিছুই সুস্বাদু বলিয়া মনে হয় না। তাহার নিকট একমাত্র দুধই হইল মজাদার খাবার । ইহা ব্যতীত অন্য কোন খাবার তাহার মুখে তুলিয়া দিলে সে মুখ বিকৃত করিয়া ফেলে । কিন্তু শিশুর নিকট অন্য কোন খাবার সুস্বাদু মনে না হওয়ার দ্বারা ইহা প্রমাণিত হয় না যে, অপরাপর খাবার বস্তুর কোনটিই মজাদার নহে । কিংবা শিশুর নিকট দুধ প্রিয় ও সুস্বাদু হওয়া দ্বারাও ইহা প্রমাণিত হয় না যে, এই দুধ সকল খাদ্যবস্তু অপেক্ষা সুস্বাদু ও মজাদার । মোটকথা, তিন প্রকার মানুষ এলেমের স্বাদ অনুভব কিংবা উহা হাসিল করা হইতে বঞ্চিত থাকে ৷ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।