ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

সবর ও শোকর ৭৩ এমতাবস্থায় অঙ্গুলীটিকে কাটিয়া দেহ হইতে বিচ্ছিন্ন করিয়া ফেলা আপাত দৃষ্টিতে ক্ষতিকর ও কষ্টকর মনে হইলেও উহার পরিণামে এক বিরাট ক্ষতি হইতে রক্ষা পাওয়া যাইবে বলিয়া ইহা হিতকর ৷ আবার অন্য হিসাবে ইহাকে ক্ষতিকরও মনে করা যাইতে পারে। যেমন কোন ব্যক্তি একটি ছোট্ট নৌকায় প্রাণনাশের আশংকায় কিছু মাল নদীতে নিক্ষেপ করিয়া জীবন রক্ষা করিল! এক্ষণে মালামালের দিকে লক্ষ্য করিলে ইহা ক্ষতি বটে । কিন্তু নিজের জীবনরূপ অমূল্য সম্পদের দিকে লক্ষ্য করিলে ইহাকে লাভ বলিতেই হইবে । অনেক সময় ক্ষতিকর বিষয়ও হিতকর বলিয়া প্রমাণিত হয় । যেমন অজ্ঞতা ও নির্বুদ্ধিতা । অর্থাৎ ক্ষেত্রবিশেষে এই অজ্ঞতাও মানুষের জন্য কল্যাণকর হয়! কেননা, একজন নির্বোধ ব্যক্তি সর্বদা চিন্তামুক্ত থাকে; কারণ, কোন কর্মের অশুভ পরিণাম সম্পর্কে তাহার কিছুমাত্র ধারণা নাই ৷ প্রকৃত নেয়মত মূলতঃ আনন্দ, স্বাদ ও তৃপ্তির নামই হইল নেয়মত ৷ এই তৃপ্তি মোটামুটি তিন প্রকার । (১) আকলী । অর্থাৎ বিবেক-বুদ্ধি প্রসৃত। (২) বদনী বা শারীরিক । ইহার সহিত এক শ্রেণীর প্রাণীও সম্পৃক্ত । (৩) বদনী । ইহার সহিত সকল শ্রেণীর প্রাণী জড়িত । প্রথম শ্রেণীর আনন্দ প্রথম শ্রেণীর আনন্দ হইল এলেম-হেকমত ও জ্ঞান-বিজ্ঞানের আনন্দ । এই আনন্দ ও তৃপ্তি কেবল মানুষের অন্তরই অনুভব করিতে পারে। মানব দেহের অপরাপর অঙ্গ যেমন কর্ণ, চক্ষু, উদর, শরমগাহ্‌ ইত্যাদি কোন অঙ্গই এলেম ও হেকমতের আনন্দ ও তৃপ্তি অনুভব করিতে পারে না। অর্থাৎ এই আনন্দ কেবল অন্তর ও কৃলব দ্বারাই অনুভব করা যায়। অবশ্য এলেম ও হেকমতের আনন্দ সর্বশ্রেষ্ঠ হইলেও ইহা খুবই বিরল । অর্থাৎ ইহা বিরল ও কম হওয়ার কারণ হইল, একমাত্র আলেমগণ ব্যতীত অপর কেহ এলেমের আনন্দ অনুভব করিতে পারে না । অথচ পৃথিবীতে আলেম ও তত্তবজ্ঞানীদের সংখ্যা খুবই কম । এদিকে এলেম ও হেকমতের তৃপ্তি শ্রেষ্ঠ হওয়ার কারণ হইল, ইহা সর্বদা স্থায়ী হয় এবং কোন অবস্থাতেই মানুষ হইতে বিচ্ছিন্ন হয় না। দুনিয়াতেও না এবং আখেরাতেও না । সর্বোপরি এই এলেমের কারণে মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হয় না৷ যেমন অতিরিক্ত আহার করিলে মানুষ অলস ও অসুস্থ হইয়া পড়ে । নারী সম্ভোগের পর দেহে ক্লান্তি আসে৷ কিন্তু এলেম ও হেকমত লাভের কারণে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।