ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

৭২ সবর ও শোকর (৩) এমন উত্তম বিষয় যাহা সর্বাবস্থায় হিতকর মনে হয়। অনুরূপভাবে অহিতকর বিষয়সমূহও তিন প্রকার- (১) ক্ষতিকর (২) অসুন্দর ও (৩) কষ্টদায়ক । হিতকর এবং অহিতকর বিষয়গুলিও আবার দুই প্রকার । একটি হইল ;.৮ বা ব্যাপক এবং অপরটি ১ বা গণ্ডিবদ্ধ । ব্যাপকভাবে হিতকর এমন বিষয়কেই বলা হয়, যাহাতে উপরে বর্ণিত ত্রিবিধ গুণের সমাবেশ পাওয়া যায় । অর্থাৎ যাহা হিতকর, প্রিয় এবং উত্তমও বটে । তো এমন বিষয় এলেম ও হেকমত ছাড়া আর কিছুই নহে। উহার বিপরীত হইল অজ্ঞানতা ও মূর্খতা যাহা নিকৃষ্টতম স্তরের মন্দ বস্তু । উহা ক্ষতিকর, অসুন্দর ও কষ্টদায়কও বটে! একজন মূর্খ ব্যক্তি মূর্খতার অনিষ্ট তখনই উপলব্ধি করিত পারে, যখন সে ইহা অনুভব করে যে, আমি মূর্খ । সুতরাং সে যখন নিজের সমবয়ঙ্ক ও সমপর্যায়ের অপর কোন ব্যক্তিকে বিদ্যান দেখিতে পায় এবং তাহার মোকাবেলায় নিজেকে একজন মূর্খ হিসাবে আবিষ্কার করে, তখন সহসা নিজের অন্তরে এক নিদারুন মর্মপীড়া অনুভব করে যে, আমি কেন এ ব্যক্তি অপেক্ষা পিছনে পড়িয়া রহিলাসঃ এই মানসিক পীড়া ও যন্ত্রণার কারণেই তাহার অন্তরে এলেম শিক্ষা করার আগ্রহ ও শওক পয়দা হইবে ৷ কারণ, এই এলেম সর্বাবস্থায় মানুষের নিকট প্রিয় ও কাম্য হয়। কিন্তু অস্তরে এলেম শিক্ষা করার এই আগ্রহ পয়দা হওয়ার পর কুপ্রবৃত্তি, হিংসা, অহংকার ইত্যাদি উপসর্গসমূহ অন্তরায় হইয়া দাড়ায় । এমতাবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তি এক দোটানা অবস্থার শিকার হয়। অর্থাৎ যদি এলেম হইতে বঞ্চিত হওয়ার মত অবস্থা সৃষ্টি হয় তবে মূর্খতার অভিশাপ এলেম হাসিলের পথে অগ্রসর হয়, তবে আরাম-আয়েশ ও ভোগ-বিলাস ইত্যাদি বর্জনপূর্বক এই পথের নানাবিধ কষ্ট যন্ত্রণা ভোগ করিতে হইবে: মোটকথা, এলেমের শওক পয়দা হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বাবস্থায় এক যন্ত্রণাদায়ক অবস্থায় আবদ্ধ থাকিতে হইবে । দ্বিতীয় প্রকার হইল ১ বা. গণ্ডিবদ্ধ অবস্থা । অর্থাৎ এই অবস্থার সঙ্গে ভাল-মন্দ উভয়ই জড়িত । ক্লারণ, অনেক সময় উপকারী বস্তুও.ক্ষতির কারণ TG LTE SUT SRSA ET পঁচন সংক্রমিত হইয়া ক্রমে সমস্ত হাতই বিনষ্ট হওয়ার আশংকা রহিয়াছে । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।