সবর ও শোকর ৭১ মাধ্যম- এই উভয় বিবেচনাতেই উদ্দিষ্ট হয়। যেমন সুন্দর স্বাস্থ্য ও নিরাপত্তা ৷ স্বাস্থ্য ভাল থাকিলে (আল্লাহর জিকির ও এবাদত-বন্দেপীতে মশগুল হইয়া) আল্লাহর দীদার হাসিল করা যায়। তা ছাড়া সুস্বাস্থ্য পার্থিব ভোগ বিলাসেরও মাধ্যম বটে এবং এই কারণেও উহা কামনা করা হয়। আবার অনেক সময় সরাসরি এই স্বাস্থ্যই মানুষের কাম্য হইয়া থাকে অর্থাৎ স্বাস্থ্য কেবল এই কারণেই কামনা করা হয় না যে, উহা দ্বারা অপরাপর সুবিধা হাসিল করা যায় । যেমন কোন ব্যক্তি পদব্রজে চলার প্রয়োজন না হইলেও সে নিজের পদযুগলের সুস্থতা কামনা করে। অথচ পায়ের সুস্থতা এই কারণেই কাম্য হয় যে, চলার কাজে উহার সাহায্যের প্রয়োজন হয়। তো সুস্বাস্থ্য মানুষের নিকট এমনিই কাম্য হইয়া থাকে । নেয়মতের মূল্যমান উপরে বর্ণিত তিন প্রকার উত্তম বিষয়ের মধ্যে প্রকৃত নেয়মত হইল প্রথম প্রকার যাহা আপন সত্ত্বা ও নিজস্ব বৈশিষ্ট্যের কারণেই মানুষের নিকট প্রিয় ও কাম্য হয়। তৃতীয় প্রকারে বর্ণিত বিষয়টিও নেয়মত বটে, কিন্তু গুরুত্বর বিবেচনায় প্রথম প্রকারের তুলনায় নিস্নতর ৷ কিন্তু দ্বিতীয় প্রকারে বর্ণিত সোনা-রূপা যাহা অপরাপর বিষয় হাসিল করার মাধ্যম হিসাবেই প্রার্থিত হয়; উহা খনিজপদার্থ হওয়ার কারণে নেয়মত নহে, তবে উহা নেয়মত লাভ করার মাধ্যম বা উপায় হিসাবে উহাকেও নেয়মত বলা যাইবে । অর্থাৎ এমতাবস্থায় ইহা কেবল এমন ব্যক্তির ক্ষেত্রেই নেয়মতরূপে গণ্য হইবে, উহার অভাবে যেই ব্যক্তির উদ্দেশ্য হাসিল হয় না। পক্ষান্তরে যেই ব্যক্তির নিকট প্রয়োজনীয় জীবনোপকরণ বিদ্যমান এবং এলেম ও এবাদতই যার জীবনের লক্ষ্য তাহার নিকট স্বর্ণ ও পাথরখণ্ড উভয়ই সমান এবং এতদুভয়ের মধ্যে কিছুমাত্র ব্যবধান নাই । আর তাহার নিকট এই স্বর্ণ থাকা না থাকা উভয়ই বরাবর 1 কিন্তু সোনা-রূপার মালিক হওয়ার পর যদি উহা লইয়া ব্যস্ত থাকার কারণে এবাদত-বন্দেগীতে বিন সৃষ্টি হয় তবে এমন ব্যক্তির পক্ষে এই সোনা-রূপা নেয়মত নহে। বরং তাহার পক্ষে তো উহা ভয়ানক মুসীবতের কারণ বটে । হিতকর ও অহিতকর বস্তু যাবতীয় হিতকর বিষয়সমূহ তিন প্রকার- (১) যাহা বৰ্তমানে প্রিয় ও হিতকর (২) যাহা পরিণামে হিতকর ও প্রিয় এবং- www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।