৭০ সবর ও শোকর সামান্য ধনও না পাইত, তবে নিজেকে ভোগ-বিলাস ও লালসার গ্রাস হইতে রক্ষা করিতে পারিত। এদিকে এমনকিছু মানুষও রহিয়াছে, বিপুল পরিমাণ বিষয়-সম্পদও যাহাদের কোন ক্ষতি করিতে পারে না৷ অর্থাৎ এই সম্পদ তাহারা গরীব-দুঃখীদের মধ্যে অকাতরে দান করিয়া আল্লাহর কৃপা লাভ করিয়া থাকেন৷ সুতরাং দেখা যাইতেছে, একই বস্তু অবস্থাভেদে কোন ব্যক্তির জন্য হিতকর হয় বলিয়া তাহার পক্ষে. নেয়মতস্বরূপ । আবার কোন ব্যক্তির জন্য তাহা হয়ত অনিষ্টকর হয় বিধায় তাহার পক্ষে আপদ স্বরূপ । পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য যত বস্তু সৃজিত হইয়াছে, সেই সমুদয় হিতকর বস্তু তিন প্রকার । (১) এমন বিষয় যাহা আপন সত্তায় সরাসরি উদ্দিষ্ট ও কাম্য । (২) এমন বিষয় যাহা অপরাপর বস্তু লাভ করার জন্য কাম্য হয়। (৩) এমন বিষয় যাহা আপন সত্বায় কিংবা অপরকে লাভ করার বিবেচনায়- অর্থাৎ এই উভয়বিধ বিবেচনাতেই উদ্দিষ্ট ও পছন্দনীয় হইয়া থাকে । প্রথমটির উদাহরণ যেমন আল্লাহর দীদার লাভের আনন্দ ও সৌভাগ্য ৷ ইহা এমন এক পারলৌকিক সৌভাগ্য যাহা আর কখনো মানুষ হইতে বিচ্ছিন্ন হয় না । আর এই সৌভাগ্য এই কারণে কামনা করা হয় না যে, উহা অপর কোন সৌভাগ্য লাভের মাধ্যমে হইবে ৷ বরং উহা স্বকীয় বৈশিষ্ট্যের কারণেই মানুষের নিকটপ্রিয় ও প্রার্থিত হইয়া থাকে । দ্বিতীয়টি হইল সোনা-রূপা যাহা আপরাপর বস্তু লাভ করার মাধ্যম বিধায় প্রার্থনা করা হয়। অর্থাৎ সরাসরি উহার সঙ্গে মানুষের কোন স্বার্থ জড়িত নহে। এই দুইটি পদাৰ্থ যদি মানুষের প্রয়োজন পূরণ না করিত, তবে জড় পাথর ও উহার মধ্যে কিছুমাত্র ব্যবধান ছিল না। কিন্তু ইহা যেহেতু পৃথিবীর যাবতীয় বস্তুসমূহের মূল্যমান নির্ধারণের মানদণ্ড এবং ইহাই যেহেতু যেকোন ব্রস্তু লাভ করার মাধ্যম, এই স্বকীয় বৈশিষ্ট্যের কারণেই পৃথিবীর অধিবাসীদের নিকট এই পদার্থটি অতীব প্রিয় ৷ মানুষ এই সোনা-রূপা সঞ্চয় করে এবং মাটিতে পুতিয়া রাখিয়া কার্পণ্যের সহিত খরচ করে। আর এই দুইটি পদার্থকেই জীবনের মূল লক্ষ্য বলিয়া ধারণা করে। এই শ্রেণীর লোকদের অবস্থা যেন এইরূপ- মনে কর, এক ব্যক্তি তাহার কোন বন্ধুকে খুব মোহাব্বত করে। এখন বন্ধুর প্রতি এই অনুরাগ ও ভালবাসার কারণে তাহার সংবাদবাহককেও ভালবাসে এখন ক্রমে বন্ধুর সংবাদ বাহকের প্রতি এই ভালবাসা বৃদ্ধি পাইতে পাইতে এমন এক পর্যায়ে গিয়া দাড়াইল যে, অবশেষে আসল বন্ধুর কথা বিস্কৃত হইয়া তাহার সংবাদ বাহককেই নিজের পরম বন্ধু মনে করিতে লাগিল । ইহা নিতান্ত জেহালাত ও মূর্খতা ছাড়া আর কিছুই নহে। তৃতীয়টি হইল এমন যাহা আপন সত্ত্বা এবং অপরাপর বিষয় লাভ করার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।