ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

সবর ও শোকর ৬৯ করে। আর এই ক্ষেত্রে পিতার ভূমিকা তাহার মনপুত না হওয়ায় তাহার প্রতি বৈরী মনোভাব পোষণ করে কিন্তু এই বালকের যদি হিতাহিত জ্ঞান থাকিত, তবে সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিত যে, জননী তাহাকে ভালবাসেন বটে, কিন্তু এই ভালবাসায় আবেগ-উচ্ছ্বাসের প্রাবল্যের কারণে অনাগত ক্ষতির দিকগুলি তাহার চোখে ধরা পড়ে নাই । কারণ, দেহাভ্যান্তরের দুষিত রক্ত নিঃসারণ না করার কারণে ভবিষ্যতে হয়ত তাহার এমন মারাত্মক রোগ সৃষ্টি হইতে পারে যাহা এ রক্ত নিঃসারণের কষ্ট অপেক্ষা বহুগুণ বেশী কষ্টের কারণ হইবে। এই কারণেই বলা হয়, মূর্খ বন্ধু অপেক্ষা বুদ্ধিমান শত্রুও ভাল । একটু গভীরভাবে লক্ষ্য করিলেই এই প্রবাদের বাস্তবতা উপলব্ধি করা যাইবে মনে কর, প্রতিটি মানুষই স্বীয় নফসের বন্ধু । কিন্তু উহার বন্ধুত্ব হইল সেই মূর্খ মত । মানুষ আপন নফসের সঙ্গে এমন সব আচরণ করে যাহা. হয়ত কোন শত্রুও তাহার প্রতিপক্ষের সঙ্গে করে না । অর্থাৎ মানুষ নফসের খাহেশাত পূর্ণ করার ফলে এক ভয়াবহ ও কঠিন বিপদের শিকার হয় । পার্থিব সম্পদের নেয়মত প্রকাশ থাকে যে, দুনিয়ার যাবতীয় বন্তুসসূহের মধ্যেই ভাল ও সন্দ মিশ্রিত রহিয়াছে । খুব কম বস্তুই এমন পাওয়া যাইবে যাহাতে কেবল ভালাই ও মঙ্গল নিহিত ৷ যেমনঃ বিষয়-সম্পদ, সন্তানাদি ও আত্মীয়-স্বজন । এই সবের মাঝে ভাল ও মন্দের মিশ্রণ রহিয়াছে। আবার এমন কিছু বিষয়ও আছে যাহা দ্বারা মানুষের পক্ষে কল্যাণের তুলনায় অকল্যাণের আশংকাই বেশী হইয়া থাকে। যেমন- বিপুল বিষয়-সম্পদ ৷ অবশ্য এমন কিছু বিষয়ও রহিয়াছে; উপকার ও অপকারেরংক্ষেত্রে যাহার ক্রিয়া সমান । মোটকথা, ইহজগতের অধিকাংশ বস্তুর মধ্যেই হিত এবং অহিত ওতপ্রোতভাবে জড়িত রহিয়াছে । দুনিয়ার প্রতিটি বস্তুরই কিছু অংশ ক্ষতিকর এবং কিছু অংশ হিতকর । সুতরাং মানুষের পক্ষে লাভ ও ক্ষতির কথা বিবেচনা করিয়াই কর্মপথে অগ্রসর হইতে হইবে । যেই বিষয়ে ক্ষতি অপেক্ষা লাভের পরিমাণ অধিক উহাকে কল্যাণকর সম্পদ বা নেয়মত মনে করিতে হইবে । অবশ্য ব্যক্তিবিশেষে এই লাভ লোকসানের পরিমাণে তারতম্য হইয়া থাকে। মনে কর, অর্থ-বিত্ত একটি প্রধান সম্পদ ৷ ইহাতে লাভ-লোকসান উভয়ই জড়িত আছে । মানুষের এই সম্পদ যখন অভাব-মোচন পরিমাণ হয়, তখন মানুষ উহা দ্বারা ক্ষতি অপেক্ষা অধিক লাভবানই হইয়া থাকে। আবার অনেক সময় অতি স্বল্প পরিমাণ ধনও মানুষের জন্য ক্ষতির কারণ হইয়া থাকে। অর্থাৎ এ স্বল্প পরিমাণ ধনই মানুষের অন্তরে ভোগ-বিলাসের লালসা জাগীইয়া দেয়। সুতরাং এই ক্ষেত্রে সামান্য সম্পদও মানুষের জন্য অহিতকর । এই ব্যক্তি যদি এই www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।