ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

৬৮ সবর ও শোকর সহায়ক ভূমিকা পালন করিতেছে পারলৌকিক সৌভাগ্য লাভে সহায়ক এই নেয়মতকে মোটামুটি চারিভাগে ভাগ করা যায়- (১) এমন বিষয় যাহা দুনিয়া ও আখেরাত উভয় জগতেই উপকারী ৷ যেমন এলেম ও সংৎস্বভাব। (২) দুনিয়া ও আখেরাত উভয় জগতেই যাহা অপকারী ও ক্ষতিকর ! যেমন মূর্খতা ও অসৎচরিত্র । (৩) যাহা দুনিয়াতে উপকারী কিন্তু আখেরাতে ক্ষতিকর । যেমন খাহেশাত ও কামপ্রবৃত্তির চাহিদা অনুযায়ী আনন্দ উপভোগ করা । (8) যাহ৷ দুনিয়াতে ক্ষতিকর কিন্তু আখেরাতে উপকারী । যেমন খাহেশাতের চাহিদা দমন করিয়া উহার বিরুদ্ধাচরণ করা । উপরে বর্ণিত চারি শ্রেণীর নেয়মতের মধ্যে প্রথম শ্রেণীটি হইল প্রকৃত নেয়মত ৷ অৰ্থাৎ এলেম ও নেক চরিত্র এমন এক নেয়মত যাহা ইহকাল ও পরকাল উভয় জগতেই মানুষের জন্য উপকারী ও কল্যাণকর ৷ দ্বিতীয় প্রকারে বর্ণিত যাহা উভয় জগতেই ক্ষতিকর উহা প্রথম প্রকারের সম্পূর্ণ বিপরীত ও নির্ভেজাল মুসীবত । আর যাহা দুনিয়াতে উপকারী কিন্তু আখেরাতে ক্ষতিকর, এমন বিষয়সমূহ আল্লাহওয়ালাগণের নিকট খাটি বিপদ । অথচ মূর্খ লোকেরা উহাকেই নেয়মত মনে করিয়া থাকে । উহার উদাহরণ এইরূপ- কোন অভুক্ত ব্যক্তি যদি বিষমিশ্রিত মধু পায় এবং বিষ সম্পর্কে যদি সে অজ্ঞ হয়, তবে এই প্রাণনাশক বিষ মিশ্রিত মধুকেই সে নেয়মত মনে করিবে । কিন্তু পরে বিষক্রিয়া শুরু হইয়া অসুস্থ হওয়ার পর সে জানিতে পারিবে যে, আসলে এই বিষমিশ্রিত মধূই ছিল তাহার জন্য বিপদ । অনুরূপভাবে যাহা দুনিয়াতে ক্ষতিকর ও কষ্টকর কিন্তু পরকালের জন্য উপকারী; বুদ্ধিমানদের নিকট উহাই নেয়মত এবং মূর্খরা এমন বিষয়কেই বিপদ মনে করিয়া থাকে । ইহার উপমা যেন তিক্ত ওষধের মত । উপস্থিত ক্ষেত্রে উপকারী ওঁষধ তিক্ত হইলেও উহায় পরিণতিতে মানুষের স্বাস্থ্য ভাল হয়। অথচ অবুঝ বালককে যখন এই তিক্ত ওষধ পান করানো হয় তখন সে উহাকে ভয়ানক আপদই মনে করিয়া থাকে। অবশ্য বুদ্ধিমান ব্যক্তি মনে করে, এই এষধই নেয়মত এবং যেই ব্যক্তি উহার আয়োজন করিয়া দেয় তাহার নিকট সে কৃতজ্ঞ থাকে । এই একই কারণে দেখা যায়- স্নেহময়ী জননী সন্তানের প্রতি অকৃত্রিম মমতা থাকা সত্ত্বেও নিছক অজ্ঞতার কারণেই সন্তানের দেহ হইতে শিঙ্গা লাগাইয়া দুষিত রক্ত বাহির করিতে সম্মত হয় না৷ কিন্তু দূরদৃষ্টিসম্পন্ন পিতার নজর ভবিষ্যতের প্রতি । তিনি স্পষ্ট দেখিতে পাইতেছেন যে, সন্তানের শরীর হইতে দৃষিত রক্ত বাহির করিতে এই মুহূর্তে তাহার কিছু দৈহিক কষ্ট হইলেও উহা বাহির করিয়া লওয়াই বাঞ্ছনীয় । কারণ, সন্তানের শরীরে এই দূষিত রক্ত থাকিয়া গেলে ভবিষ্যতে উহা বড় ধরনের বিপদের কারণ হইতে পারে। কিন্তু অবুঝ সন্তান এই প্রশ্নে নিজের অজ্ঞতার কারণেই জননীর পদক্ষেপকেই নিজের জন্য হিতকর এবং তাহাকেই প্রকৃত হিতাকাভ্ক্ষী মনে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।