সবর ও শোকর ৬৭ বিষয়ে সতর্ক থাকিতে হইবে ৷ কারণ, অনেক সময় অতি সাধারণ ও তুচ্ছ কর্মের মধ্য দিয়াও কেমন করিয়া যে অপরাধ ও নাশোকরী ঘটিয়া যায় তাহা টেরও পাওয়া যায় না । মনে কর, কোন ব্যক্তি যদি বিশেষ কোন প্রয়োজন ব্যতীত কোন বৃক্ষের ডাল ভাঙ্গিয়া ফেলে, তবে সে হাত ও বৃক্ষের নাশোকরী করিল । হাতের নাশোকরী হওয়ার কারণ- আল্লাহ পাক এই কারণে মানুষকে হাত দান করেন নাই যে, সে অকারণে উহাকে ব্যবহার করিবে বরং আল্লাহর এবাদত-আনুগত্য এবং এই কাজে সহায়ক বিষয়ে ব্যবহারের জন্যই এই হাত দান করিয়াছেন। হওয়ার পর স্বীয় কুদরতে তিনি আলো, বাতাস, পানি ও মাটি হইতে খাদ্য সংগ্রহের শক্তি সৃষ্টি করিয়া এক সুনিপুণ প্রক্রিয়ায় উহার ক্রমবিকাশ ও প্রবৃদ্ধির দ্বারা উপকৃত হইতে পারে। এক্ষণে এই বৃক্ষের চূড়ান্ত বৃদ্ধির পূর্বেই উহার ডাল-পালা ভাঙ্গিয়া ফেলা. এবং মানুষকে উহা দ্বারা উপকৃত হইতে না দেওয়া- বৃক্ষ সৃষ্টির উদ্দেশ্য ও হেকমতের খেলাফ এবং উহার সুস্পষ্ট নাশোকরী । অবশ্য সঙ্গত প্ৰয়োজনে বৃক্ষশাখা কর্তন করাতে কোন দোষ নাই । নেয়মতের হাকীকত ও শ্রেণীভেদ " আল্লাহ পাকের নেয়মতের পরিমাপ কিংবা উহার সংখ্যা নিরূপন করা মানব ক্ষমতার উর্ধ্বে । সুতরাং আল্লাহ পাক নিজেই এরশাদ ফরমাইয়াছেন- i | AR ন 2 "কু PULA, জপ A CGE Y all FoES las SLT অর্থাৎ-. তোমরা আল্লাহর নেয়মতসমূহ গনণা করিয়া শেষ করিতে পারিবে না। (সূরা ইব্রাহীম - ৩৪ আয়াত) অবশ্য আল্লাহর নেয়মতের একটা সামগ্জীক পরিচয় লাভ করা সম্ভব বটে । এই প্রসঙ্গে প্রথমে আমরা এমন কিছু মৌলিক আলোচনা করিব যাহা আল্লাহর নেয়মতের পরিচয় লাভের মূলনীতি হিসাবে কাজ করিবে। পরে পৃথকভাবেও প্রতিটি নেয়মতের উপর আলোকপাত করা হইবে৷ মানুষের জন্য যাহা কল্যাণকর, যাহা সুখকর এবং যাহা যাহা মানুষের সৌভাগ্যের উপকরণ, সেই সকল বিষয়কেই নেয়মত বলা হয় । কিন্তু প্রকৃতপক্ষে পারলৌকিক নেয়মতই- হইল আসল নেয়মত । অর্থাৎ পারলৌকিক সৌভাগ্য বহির্ভূত অপর কোন কিছুকেই নেয়মত বলা ঠিক নহে । বড় জোর রূপক অর্থে এগুলিকে নেয়মত বলা যাইতে পারে। অবশ্য পারলৌকিক সৌভাগ্যের সহায়ক বিষয়কেও নেয়মত বলা যাইবে। কেননা, প্রকৃত নেয়মত প্রাপ্তির পথে উহা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।