ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

ঙড সবর ও শোকর মনে করিতেন । যেমন কথিত আছে, জনৈক আল্লাহওয়ালা বুজুর্গ একবার বেশ কিছু গম দান করিতেছিলেন। কেহ উহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, একবার আমি ভুলক্রমে প্রথমে বাম পায়ে জুতা পরিধান করিয়াছিলাম । এই কারণেই আমি দানের মাধ্যমে উহার প্রতিকার করিতে চাহিতেছি। উপরোক্ত ঘটনায় বুজুর্গ যেই বিষয়টিকে গোনাহ মনে করিয়াছেন ফেকাহের কিতাবে কিন্তু উহাকে গোনাহ হিসাবে উল্লেখ করা যাইবে না। কারণ, ফকীহ্‌গণের দায়িত্ব হইল সাধারণ মানুষের এছলাহ ও সংশোধন করা । সাধারণ মানুষের অবস্থা যেন অনেকটা চতুস্পদ প্রাণীদের মত । অর্থাৎ তাহারা এত অধিক পরিমাণে গোনাহে লিপ্ত থাকে যে, এমন সাধারণ বিষয় তাহাদের ক্ষেত্রে ধর্তব্যযোগ্য নহে । যেমন কোন ব্যক্তি যদি-বাম হাতে শরাবের পাত্র লইয়া পান করে তবে এই ক্ষেত্রে এমন বলা যাইবে না যে, সে দুইটি অপরাধ করিয়াছে। অর্থাৎ একটি হইল শরাব পান এবং অপরটি বাম হাতে পাত্র ধারণ ৷ কারণ, যেই ব্যক্তি শরীয়তে হারাম ঘোষিত শরাব পান করে, তাহার পক্ষে বাম হাতে পাত্র ধারণের বিষয়টি নেহায়েতই গৌন। মোটকথা, গোনাহ ছোট হউক বড় হউক, সবই গোনাহ বটে । কিন্তু যখন উহার উদাহরণ এইরূপঃ মনে কর কোন গোলাম যদি স্বীয় মনিবের অনুমতি ব্যতীত তাহার তলোয়ারটি ব্যবহার করে, তবে গোলামের এই আস্পর্ধার কারণে মনিব নিশ্চয়ই তাহাকে শাস্তি দিবেন কিন্তু গোলাম যদি এ তলোয়ার দ্বারা মনিবের প্রাণপ্রিয় সন্তানকে হত্যা করিয়া ফেলে, তবে এই ক্ষেত্রে মনিবের অনুমতি ব্যতীত তাহার তলোয়ার ব্যবহারের অপরাধটি কিছুমাত্র আমলে আনা হইবে না এবং উহার কারণে পৃথক কোন শাস্তিরও আয়োজন করা হইবে না। অর্থাৎ হত্যাকাণ্ডের ন্যায় মারাত্মক অপ্রাধ সংঘটিত হওয়ার কারণে এ ছোট: অপরাধটি চাপা পড়িয়া যাইবে এবং এই ক্ষেত্রে কেবল এঁ হত্যাকাণ্ডেরই শাস্তি দেওয়া হইবে ৷ অর্থাৎ- যেই সকল মোস্তাহাব আমল ও আদব আম্বিয়া (আঃ) ও আউলিয়াগণ গুরুত্বের সাথে সম্পাদন করিয়াছেন এবং আমরা ফে ফেকাহের কিতাবে সাধারণ মানুষের জন্য এগুলিকেই ধর্তব্যযোগ্য বলিয়া মনে করিতেছি না; উপরোক্ত উদাহরণ দ্বারা উহারই কারণ অনুমান করা যাইবে । অন্যথায় মাকরূহ আমলসমূহের সবই তো নেয়মতের নাশোক্রী এবং আল্লাহর নৈকটো্যের পথের প্রতিবন্ধক বটে । তবে অপরাধের মাত্রায় কোনটি লঘু এবং কোনটি গুরুতর । মোটকথা, কোন কর্মেই যেন নাশোকরী ও জুলুম প্রকাশ না পায় সেই www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।