ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

সবর ও শোকর ৬৫ কখনো হেকমতের মুক্তার ঝিনুক হিসাবে পরিণত হইতে পারে না। আসলে এই সকল সূক্ষ্ম বিষয়সমূহ কেবল বুদ্ধিমান ব্যক্তিদের পক্ষেই উপলব্ধি করা সম্ভব ! এই কারণেই হাদীসে পাকে এরশাদ হইয়াছে, বনী আদমের অন্তরে যদি শয়তান বিচরণ না করিত তবে তাহারা আসমানের অদৃশ্য রহস্যাবলী অবলোকন করিত । মোটকথা, মানুষের আচরণ-বিচরণ ও যাবতীয় কর্মের মধ্যে কোন্টি শোকর আর কোন্টি নাশোকরী তাহা ভালভাবে উপলব্ধি করিতে হইবে । অর্থাৎ মানুষের যে কোন কর্ম দ্বারা হয় আল্লাহর শোকর প্রকাশ পাইবে কিংবা উহা দ্বারা আল্লাহর নাশোকরী প্রকাশ পাইবে । এই ক্ষেত্রে এই দুইটি অবস্থা ব্যতীত তৃতীয় কোন অনরস্থা সৃষ্টি হওয়ার অবকাশ নাই । এদিকে এই নাশোকরীর আমলসমূহ পাত্রভেদে মাকরূহ বা হারাম সাব্যস্ত করা হয়। অর্থাৎ সাধারণ মানুষের ক্ষেত্রে যেই আমলটিকে মাকরূহ বলা হয়, বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে সেই আমলটিকেই হয়ত হারাম মনে করা হয়। যেমন কোন ব্যক্তি যদি ডান হাতে এস্তেঞ্জা করে, তবে সে উভয় হাতেরই নাশোকরী করিল । কারণ, আল্লাহ পাক মানুষকে দুইটি হাত দান করিয়াছেন এই দুইটি হাতের মধ্যে আবার একটি অপরটির তুলনায় উত্তম করা হইয়াছে। এদিকে যেই সকল কর্ম এই দুই হাত দ্বারা সম্পাদনের জন্য নির্ধারণ করা হইয়াছে, সেই সকল কর্মকেও কতক অপেক্ষা কতককে উত্তম করিয়া সৃষ্টি করা হইয়াছে, যেন উত্তম হাত দ্বারাই উত্তম কর্ম সম্পাদন করা হয় । যেমন কোরআন শরীফ স্পর্শ করা ইহা একটি উত্তম কর্ম ৷ সুতরাং উত্তম হাত বা ডান হাত দ্বারাই কোরআন শরীফ স্পর্শ করিতে হইবে । অনুরূপভাবে নাপাকী পরিষ্কার করিবে বাম হাতে ৷ এক্ষণে কেহ যদি বাম হাতে কোরআন শরীফ স্পর্শ করে একং*ডান হাতে নাপাকী পরিষ্কার করে, তবে সে উত্তম কর্ম ও উত্তম হাতের সঙ্গে যথাযথ আচরণ না করিয়া এই নেয়মতের নাশোকরী করিল। অনুরূপভাবে কেহ যদি কেবলার দিকে থুথু নিক্ষেপ করে বা কেবলার দিকে বসিয়া মলত্যাগ করে, তবে এই ক্ষেত্রেও সে কেবলার সঙ্গে অন্যায় আচরণ করিল এবং কেবলার নাশোকরী করিল । অনুরূপভাবে কেহ্‌ যদি প্রথমে বাম পায়ে জুতা পরিধান করে তবে তাহাও সংশ্লিষ্ট বিষয়ে নিহিত হেকমত ও রহস্যের খেলাফ এবং নাশোকরী হইবে৷ কারণ, জুতা পরিধান করা হয় পায়ের আরাম ও হেফাজতের উদ্দেশ্যে । ইহা পায়ের জন্য উত্তম কর্ম বটে । তো সকল উত্তম কৰ্মই উত্তম পদ্ধতিতে এবং উত্তমভাবে হওয়া বাঞ্ছনীয় । যদি এইরূপ করা হয় তবে সংশ্লিষ্ট বিষয়ে নিহিত হেকমতের অনুকূল আচরণ হইয়া শোকর আদায় হইবে৷ অন্যথায় ইহা জুলুম এবং পা ও জুতার নাশোকরী হইবে । অবশ্য ফোকাহায়ে কেরাম জুতা পরিধান সংক্রান্ত তরতীবের খেলাফ আচরণকে যদিও মাকরূহ বলিয়াছেন কিন্তু কোন কোন আরেফ ও বুজুর্গ ইহাকেই বড় অপরাধ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।