সবর ও শোকর ডত মাধ্যম নিরূপন হওয়া আবশ্যক যাহার মাধ্যমে সকল বস্তুর মূল্যমান নির্ধারণ করিয়া সুচারুরূপে বিনিময় কার্য সমাধা হইতে পারে। এই উদ্দেশ্যেই আল্লাহ পাক স্বর্ণমুদ্রা ও রৌপ্যমুদ্রা সৃষ্টি করিয়াছেন । এখন এই মুদ্রা দ্বারা যেকোন বস্তুরই মূল্য নির্ধারণ সহজ হইয়া গিয়াছে। একটি উটের মূল্য যদি একশত হইতে আর কোন বাধা নাই । এই মুদ্রা দ্বারা বস্তুর সমকক্ষতা নিরূপন সম্ভব হওয়ার কারণ এই যে, এইগুলি না খাওয়া হয়, না পান করা হয়। আর এইগুলির সহিত মানুষের অপর কোন উদ্দেশ্যও সম্পৃক্ত নহে। বস্তুর বিনিময়ের ক্ষেত্রে উহার মূল্যমান নির্ধারণই এই মুদ্রা সৃষ্টির অন্যতম লক্ষ্য । আল্লাহ পাক এই কারণেই মুদ্রা সৃষ্টি করিয়াছেন যে, উহা এক হাত হইতে অপর হাতে আবর্তিত হইতে থাকিবে । এই মুদ্রার অপর রহস্য হইল উহা দ্বারা সকল কিছুই লাভ করা যায়। সুতরাং এই স্বর্ণমুদ্রা ও রৌপ্যমুদ্রার মালিক হওয়া যেন ব্যাপক অর্থে অপর সকল বস্তুরই মালিক হওয়া ৷ অর্থাৎ অন্য কোন বস্তুর মালিক হওয়ার মধ্যে এমন ব্যাপকতা নাই । মনে কর, এক ব্যক্তি কাপড়ের মালিক হইল । এখন এই ব্যক্তির যদি খাবারের প্রয়োজন হয়, তবে এমনও হইতে পারে যে, কোন খাবার বিক্রেতা হয়ত তাহাকে কাপড়ের বিনিময়ে খাবার দিবে না৷ কারণ, এ ব্যক্তির হয়ত কাপড়ের প্রয়োজন নাই । বরং এই মুহূর্তে তাহার হয়ত একটি সওয়ারীর প্রয়োজন ৷ অর্থাৎ এই সম্পদ বিনিময়যোগ্য নহে। সুতরাং বিনিময়ের জন্য এমন একটি বস্তু আবশ্যক, বাহ্যতঃ যেই বস্তুর সহিত কাহারো কোন স্বার্থ সম্পৃক্ত নহে, কিন্তু কার্যতঃ উহাই যেন সকলের সর্বপ্রকার হাজত ও স্বার্থের কেন্দ্রবিন্দু ৷ অর্থাৎ কৌন বস্তুর যখন বাহ্যিক কোন ছুরত না থাকে, তখন সকল ছুরতই উহাতে সমভাবে নিহিত থাকে যেমন বাহ্যতঃ আয়নার নিজস্ব কোন রং নাই; কিন্তু সকল রং-ই উহাতে প্রতিবিশ্বিত হইতে পারে। অনুরূপভাবে শ্বর্ণমুদ্রা ও রৌপ্য মুদ্রার সহিতও বাহ্যতঃ মানুষের কোন স্বার্থ সম্পৃক্ত নহে! উহা খাওয়া হয় না, পান করা হয় না এবং পোশাক হিসাবেও ব্যবহার করা যায় না। অথচ এই মুদ্রা দ্বারাই মানুষের সকল প্রয়োজন মিটিতে পারে। মোটকথা, স্বর্ণমুদ্রা ও রৌপ্য মুদ্রার মধ্যে আরো বহু হেকমত ও রহস্য নিহিত রহিয়াছে। এখন যদি কেহ্ এই মুদ্রাকে এমন কাজে ব্যবহার করে যাহা উহার উদ্দেশ্যের সহিত সঙ্গতিপূর্ণ নহে কিংবা উহার উদ্দেশ্যের পরিপন্থী, তবে সে আল্লাহর এই নেয়মতের নাশোকরী করিল । যেমন কেহ যদি স্বর্ণমুদ্রা ও রৌপ্যমুদ্রা মাটিতে পুতিয়া রাখে, তবে সে এই মুদ্রা সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ করিয়া দিল। কালামে পাকে এরশাদ হইয়াছে- www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।