৬২ সবর ও শোকর সারকথা হইল, যেই ব্যক্তি আল্লাহর সৃষ্ট বস্তুসমূহ এবং তাহার নেয়মতকে আল্লাহর এবাদত ও আনুগত্য ব্যতীত অন্য কোন কাজে ব্যবহার করিবে, সে যেন আল্লাহর নেয়মতের নাশোকরী করিল। এক্ষণে আমরা গোপন রহস্যসমূহের একটি উদাহরণ উল্লেখ করিতেছি যেন উহার আলোকে মানুষ অপরাপর ক্ষেত্রেও শোকর ও নাশোকরীর ব্যবধান সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করিতে পারে৷ আল্লাহ পাকের অসংখ্য নেয়মত সমূহের একটি হইল স্বর্ণমূদ্া ও রৌপ্যমূদ্রা। এই দুইটি বস্তুর উপরই মানুষের যাবতীয় ব্যবস্থাপনা ও কায়কারবার নির্ভরশীল । এই দুইটি বস্তু যদিও জড় পাথর মাত্র- যাহা মানুষের পানাহার কিংবা পরিধানের জাকে আসে না, কিন্তু তবুও এইগুলির উপর মানুষ চরম মাত্রায় মুখাপেক্ষী । কারণ, প্রতিটি মানুষেরই মৌল-মানবিক প্রয়োজন তথা জীবন যাত্রার ক্ষেত্রে বহুবিধ আবশ্যকীয় বস্তুর প্রয়োজন হয় । অনেক সময় দেখা যায়, উপস্থিত ক্ষেত্রে যেই বস্তুটি হয়ত খুবই প্রয়োজন তাহা সংশ্লিষ্ট ব্যক্তির নিকট নাই; কিংবা যেই বস্তুটি হয়ত তাহার কোন কাজে আসিতেছে না, সেই বস্তুটি হয়ত তাহার নিকট পড়িয়া আছে। যেমন- কোন ব্যক্তির নিকট হয়ত বেশ কিছু জাফরান আছে । কিন্তু এই জাফরান বর্তমানে তাহার কোন কাজে লাগিতেছে না এবং এই মুহূর্তে সওয়ারীর জন্য একটি উট তাহার খুবই প্রয়োজন ৷ এদিকে অপর এক ব্যক্তির নিকট একটি উট আছে কিন্তু হালে উহা তাহার কোন কাজে লাগিতেছে না । অবশ্য বিশেষ কোন কারণে এই " মুহুৰ্তে তাহার কিছু জাফরান আবশ্যক । এক্ষণে উট ও জাফরানের মধ্যে অদল-বদল্ করিতে হইলে প্রথমে উহার মূল্য নির্ধারণ করিতে হইবে । অর্থাৎ কোন প্রকার মূল্য নির্ধারণ না করিয়া উট ও জাফরানের মধ্যে অদল-বদল করা চলিবে না৷ কারণ, এই বিনিময়ের ক্ষেত্রে উভয় বস্তুর মূল্যমান সমান হওয়া আবশ্যক ৷ এইরূপ মূল্য নির্ধারণ না করিয়া যদি কেহ অসঙ্গতভাবে কোন বিনিময় করে তবে তাহা ঠিক হইবে না। যেমন কোন ব্যক্তি যদি কাপড়ের বিনিময়ে ঘর কিংবা ঘোড়ার বিনিময়ে আটা বা মোজার বিনিময়ে গোলাম খরিদ করে তবে তাহা ঠিক হইবে না। কারণ, এখানে উভয় বস্তুর মূল্যমান সমান নহে। এখন প্রশ্ন হইল এই সমস্যা নিরসনের উপায় কি? পৃথিবীর কোন বস্তুই তো মূল্যমানে একটি অপরটির হুবহু সমান হওয়া সম্বব নহে । অথচ বস্তুর বিনিময় না হইলে মানুষের জীবনযাত্রা অচল হইয়া পড়িতে বাধ্য । মনে কর কৃষকের নিকট আছে খাদ্য এবং চিকিৎসকের নিকট আছে জীবন রক্ষাকারী ওষধ ৷ এক্ষণে এই উভয় ব্যক্তির মধ্যে যদি খাদ্য ও ওঁষধের বিনিময় না, হয়, তবে কৃষক মরিবে ওষধের অভাবে এবং চিকিৎসকের প্রাণনাশ ঘটিবে খাদ্যের অভাবে । সুতরাং এই ক্ষেত্রে এমন একটি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।