ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

সবর ও শোকর ৬১ উপস্থাপিত আলোচনা দ্বারা ইহা জানা গেল যে, কোন ব্যক্তি যদি কোন বস্তুকে এমন কাজে ব্যবহার না করে যেই কাজের জন্য বা যেই উদ্দেশ্যে এ বস্তুকে সৃষ্টি করা হইয়াছে, তবে সংশিষ্ট ব্যক্তি যেন এই ক্ষেত্রে আল্লাহর নেয়মতের নাশোকরী করিল। যেমন কোন ব্যক্তি যদি নিজের হাত দ্বারা অপর কাহাকেও প্রহার করে, তবে সে আল্লাহর দেওয়া হাতরূপ এই নেয়মতের নাশোকরী করিল । কেননা, আল্লাহ পাক মানুষকে এই উদ্দেশ্যে হাত দিয়াছেন যেন উহা দ্বারা ক্ষতিকর বস্তুকে দমন করিয়া উপকারী ও কল্যাণকর বস্তু গহণ করা হয়। অর্থাৎ আল্লাহ পাক অপরের অনিষ্ট ও ক্ষতিসাধনের জন্য এই হাত সৃষ্টি করেন নাই ৷ অনুরূপভাবে চোখ দ্বারা যদি কেহ কোন অবৈধ বস্তুর দিকে নজর করে, তবে সে চোখ ও সূর্য এই দুইটি নেয়মতের নাশোকরী করিল । এই ক্ষেত্রে চোখের সহিত সূর্যের সংশ্লিষ্টতার কারণ হইল, চোখের পর্দায় সূর্যের আলো প্রতিফলিত হওয়ার পরই চোখ দেখিতে পায়। এই দুইটি বস্তু এমন দুনিয়ার কল্যাণ সাধিত হয়। সুতরাং যাহা দেখা নিষেধ ও ক্ষতিকর, তাহা দেখা এই উদ্দেশ্যের পরিপন্থী । সারকথা হইল, দুনিয়া এবং উহার যাবতীয় আসবাব এই উদ্দেশ্যে সৃষ্টি করা হইয়াছে যেন. উহার সাহায্যে মানুষ আল্লাহ পর্যন্ত পৌছাইতে পারে কিন্তু যারৃতীয় পাপাচার বর্জন পূর্বক আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন ব্যতীত আল্লাহ পর্যন্ত পৌছানো সম্ভব নহে ৷ জিকির ব্যতীত আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপিত হয় না এবং আল্লাহর মোহাব্বত এমন মারেফাত ব্যতীত হাসিল হয় না যাহা ফিকিরের মাধ্যমে অর্জন করিতে হয়। অনুরূপভাবে স্থায়ী জিকির ও ফিকির ব্যতীত দেহ মজবুত হয় “না এবং খাদ্য ব্যতীত দেহ স্থিতি লাভ করিতে পারে না । বায়ু; পানি ও মাটি ছাড়া খাদ্য উৎপন্ন হয় না। মোটকথা, আরো গভীরে তলাইলে বলিতে হয়- আসমান ও জমিন ব্যতীত গোটা সৃষ্টিকুল এবং উহার জাহেরী ও বাতেনী অঙ্গ-প্রত্যঙ্গ ইত্যাদি কিছুই সৃষ্ট হইতে পারে না । আর সৃষ্টির এই সকল আয়োজনের কেন্দ্রবিন্দু হইল দেহ এবং এই দেহ হইল নফসের বাহন ৷ যেই ব্যক্তি এবাদত ও মারেফাতের মাধ্যমে এতমিনান ও স্থিতি লাভ করিয়াছে; এই নফস তাহাকে আল্লাহর দিকে ধাবিত করে । কালামে পাকে এরশাদ হইয়াছে- + DAD বু AE EHELS অর্থাৎঁ- আমার এবাদত কর্মর জন্যই আমি, মানব ও জ্বিন জাতি শৃষ্টি ' করিয়াছি। (সূরা যারিয়াত - ৫৫ আয়াত) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।