৬০ সবর ও শোকর নাই ৷ যেমন বৃষ্টি-বাদলের উদ্দেশ্যের-কথা উল্লেখ করিয়া কালামে পাকে এরশাদ cALA CELE, PACA ACS SE LN Atl হ্যে ESL ss 5053 sce HT NEE ITAL + BT IIGS অর্থাৎ- মানুষ তাহার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। আমিই আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করিয়াছি । অতঃপর উহাতে উৎপন্ন করিয়াছি শস্য, আঙ্গুর, শাকসজি। যয়তুন, খর্জুর, ঘন উদ্যান, ফল এবং ঘাস । তোমাদের ও তোমাদের চতুস্পদ জস্তুদের উপকারার্থে। (সূরা আবাছা - ২৪-৩২ আয়াত) আকাশের নক্ষত্রপুঞ্জ ও তারকাসমূহের রহস্য গৌপন রাখা হইয়াছে। সুতরাং সাধারণ মানুষ এই বিষয়ে কিছুমাত্র ওয়াকেফ নহে । এই বিষয়ে তাহারা কেবল এতটুকুই জানে যে, তারকাসমূহ দ্বারা আকাশের সৌন্দর্য বর্ধন করা হইয়াছে, যাহা দেখিয়া মানুষের চক্ষু জুড়ায়। এই প্রসঙ্গে কালামে পাকে এরশাদ হইয়া হইয়াছে- CANE EA লেল টে ডৰ ot EC eT vend) Ee ED অর্থাৎ- নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করিয়াছি। (সূরা আছছাফফাত _ ৬ আয়াত) মোটকথা, আসমান-জমিনের বৃহত্তর হইতে ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রত্যেকটি অংশের মধ্যেই অগণিত রহস্য লুক্কায়িত রহিয়াছে। এমনকি সুক্ষ্ম অনুসন্ধান করিলে আল্লাহর সৃষ্টি একটি ক্ষুদ্র কণিকার মধ্যে দশ হাজার রহস্যেরও সন্ধান পাওয়া যায় ৷ প্রাণীদের কিছু কিছু অঙ্গের রহস্য সকলেরই জানা ৷ যেমন, ইহা সকলেই জানে যে, চক্ষু দেখার জন্য- ধরার জন্য নহে। হাত দেওয়া হইয়াছে ধরার জন্য- চলার জন্য নহে। অনুরূপভাবে পা দেওয়া হইয়াছে চলার জন্য- ঘ্রাণ লওয়া উহার কাজ নহে । এইভাবে অপরাপর অঙ্গসমূহের কার্যাদিও কেয়াস করিয়া লওয়া যাইবে কিন্তু দেহের অভ্যন্তরের অঙ্গসমূহ যেমন অন্তর, পিত্ত, যকৃৎ, মূত্রাশয় এবং শিরা-উপশিরা ইত্যাদির রহস্য সকলের জানা নাই । অনুরূপভাবে আভ্যন্তরীণ অঙ্গসমূহের কোনটি হয়ত পাতলা আবার কোনটি পুরু, কোনটির গতি একদিকে আবার কোনটির গতি অন্য দিকে, কোনটিকে হয়ত বিল্লি সাদৃশ্য করিয়া বিশেষ কোন স্থানে স্থাপন করা হইয়াছে। অর্থাৎ, এই সকল সুক্ষ অঙ্গসমূহের নিগুঢ় রহস্য মানুষের অজ্ঞাত । আর যাহারা এই সকল বিষয়ে ধারণা লাভ করিয়াছেন, তাহাদের সেই ধারণার পরিধিও নিতান্ত নগণ্য । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।