সবর ও শোকর ৫৯ অর্থ হইল- আল্লাহর নেয়মতসমূহকে আদৌ কোন কাজে ব্যবহার না করা কিংবা আল্লাহর অপছন্দনীয় কাজে ব্যবহার করা । এখন আল্লাহ পাক কোন্ বিষয়টি পছন্দ করেন এবং তাহার'নিকট অপছন্দনীয় বিষয় কোন্টি তাহা জানার উপায় দুইটি- (১) এই বিষয়ে কালামে পাকের আয়াত ও হাদীসের বিবরণসমূহ শ্রবণ করা । (২) অন্তরের চৌখ দ্বারা অবলোকন করিয়া এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করা । শেষোক্ত উপায়টি সকলের জন্য সহজসাধ্য নহে বিধায় ইহা বিরল । আল্লাহ পাক স্বীয় অনুগ্রহে দুনিয়াতে ত রাসূলগণকে প্রেরণ করিয়াছেন এবং তাহাদের উছিলায় মানুষের জন্য দ্বীনের পথে চলা সহজ হইয়াছে। মানুষের জীবনাচরণ সম্পর্কে শরীয়তের যাবতীয় আহ্কাম ও বিধিবিধান জানিবার পরই এই পথের পরিচয় লাভ করা সম্ভব হয় । সুতরাং যেই ব্যক্তি নিজের কাজকর্ম সম্পর্কে শরীয়তের বিধিবিধান অবগত না হইবে; তাহার পক্ষে পরিপূর্ণ শোকর আদায় কিংবা শোকরের দায়িত্ব হইতে মুক্ত হওয়া সম্ভব হইবে না। দ্বিতীয় উপায় বা অন্তরের চোখ দ্বারা অবলোকন করার অর্থ হইতেছে- পৃথিবীতে বিদ্যমান বস্তুসমূহের মধ্যে যেই রহস্য ও তাৎপর্য নিহিত রহিয়াছে, সেই বিষয়ে অবহিত হওয়া । কারণ, পৃথিবীর সকল বস্তুর মধ্যেই কোন না কোন রহস্য ও তাৎপর্য লুক্কায়িত রহিয়াছে এবং এ রহস্যের পিছনে আল্লাহ পাকের কোন না কোন উদ্দেশ্যও নিহিত রহিয়াছে । আর যেই বস্তু সৃষ্টির পিছনে আল্লাহ প্রতিফলনই আল্লাহর নিকট পছন্দনীয় ! এক্ষণে জানা আবশ্যক যে, রহস্য দুই প্রকার । গোপন ও প্রকাশ্য ! যাহা প্রকাশ্য ও সকলের নিকট' বোধগম্য, সেই সকল রহস্য আল্লাহ পাক পবিত্র কোরআনে'স্ল্লেখ করিয়াছেন। কিন্তু গোপন ও দুর্বোধ্য রহস্যসমূহ বর্ণনা করা হয় নাই । যেমনঃ সূর্য সৃষ্টির প্রকাশ্য উদ্দেশ্য হইল উহার বিবর্তনের ফলে দিবা ও রাত্রি অস্তিত্ব লাভ করা । দিবাভাগের লক্ষ্য ও উদ্দেশ্য জীবিকা অর্জন করা এবং রাতের উদ্দেশ্য হইল বিশ্রামের মাধ্যমে দিবসের কর্মক্লান্তি দূর করা ! অর্থাৎ ইহা হইল সূৰ্য সৃষ্টির বাহ্যিক উদ্দেশ্য । কিন্তু এই সূর্য সৃষ্টির পিছনে আরো বহু সূক্ষমমাতিসূক্ম ও গোপন রহস্য রহিয়াছে, যাহা উল্লেখ করা হয় নাই । অনুরূপভাবে মেঘমালা ও বৃষ্টি বর্ষণের পিছনেও কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্য রহিয়াছে। যেমন উহার প্রকাশ্য উদ্দেশ্য হইল- জমিনের উর্বর-শক্তি বৃদ্ধি করিয়া উহাকে শস্য উৎপাদনের ‘উপযোগী করিয়া তোলা যেন এঁ শস্য মানুষ ও জীব-জানোয়ারের খাদ্যের চাহিদা পূরণ করিতে পারে। অর্থাৎ বৃষ্টি-বাদলের .এই প্রকাশ্য উদ্দেশ্য যাহা মানুষের নিকট বোধগম্য তাহা পবিত্র কোরআনেও বিবৃত: হইয়াছে। কিন্তু সংশ্লিষ্ট প্রশ্নে যাহা মানুষের বোধগম্য নহে তাহা বর্ণনা করা হয় wr ৫2 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।