ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

৫৮ সবর ও শোকর ব্যবহারে মানুষ আল্লাহর নেকট্য অর্জন্‌ করিতে পারে এবং মানুষ এগুলি ব্যবহার করিতেও সক্ষম । এই দূরতৃ ও নৈকটোযের বিষয়টি কালামে পাকে এইভাবে বিবৃত AR লAলাল JA GUE LOTS, eh SS EE + Il Tk 4S SUI SOE Eel অর্থাৎঁ আমি সৃষ্টি করিয়াছি মানুষকে সুন্দরতর অবয়বে । অতঃপর তাহাকে ফিরাইয়া দিয়াছি নীচ হইতে নীচে ৷ কিন্তু যাহারা বিশ্বাস স্থাপন করিয়াছে ও সৎকর্ম করিয়াছে, তাহাদের জন্য রহিয়াছে অশেষ পুরস্কার ।(সূরা ত্বীন - ৪-৫ আয়াত) ইহা দ্বারা জানা গেল যে, আল্লাহ পাকের নেয়মতসমূহ এমন মাধ্যম যাহা দ্বারা নিম্নস্তর হইতে উন্নতী লাভ করিয়া আল্লাহ পাকের নৈকট্য ও সৌভাগ্যের স্তরে উন্নীত হওয়া যায় । আর উহার ফলে মানুষই উপকৃত হইবে ৷ কারণ, মানুষের দূরে অবস্থান কিংবা নৈকট্য লাভ দ্বারা আল্লাহ পাকের কোন ফায়দা হয় না। আর এই ক্ষেত্রে মানুষকে এমনই স্বাধীনতা দেওয়া হইয়াছে যে, মানুষ ইচ্ছা করিলে এই ক্ষেত্রে উপকৃতও হইতে পারে, আবার অবহেলা করিয়া নিজের ক্ষতিও করিতে পারে। অর্থাৎ মানুষ যদি আল্লাহর দেওয়া নেয়মতকে তাহার ইচ্ছা ও মর্জি অনুযায়ী ব্যবহার করে, তবে সে নেয়মতের শোকরকারী হইল, . আর আল্লাহর নেয়মতকে যদি আল্লাহর মর্জির খেলাফ এবং তাহার ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করে, তবে সুস্পষ্টভাবেই সে আল্লাহর নেয়মত অস্বীকারকারী হইবে ৷ কারণ, এই ক্ষেত্রে সে আল্লাহ পাক স্বীয় নেয়মতকে যেই কাজে ব্যবহার করিতে আদেশ করিয়াছেন সেই. কাজে ব্যবহার করে নাই; বরং যেই যেই কাজে ব্যবহার করিতে নিষেধ করিয়াছেন সেই কাজেই ব্যবহার করিয়াছে। তা ছাড়া আল্লাহর নেয়মতকে যদি অকেজো করিয়া রাখা হয়, অর্থাৎ আল্লাহ্র মর্জি অনুযায়ী কিংবা মর্জির খেলাফ কোন কাজেই ব্যবহার করা না হয়, তবে এই ক্ষেত্রেও সংশ্লিষ্ট ব্যক্তি নেয়মত অস্বীকারকারী হিসাবেই সাব্যস্ত হইবে৷ কারণ আল্লাহ্‌র দেওয়া নেয়মতকে সে বিনষ্ট করিয়া দিয়াছে। আল্লাহ পাকের পছন্দ-অপছন্দের পরিচয়. কোন্‌ বিষয়টি আল্লাহ পাকের নিকট পছন্দনীয় নহে এবং কোন্‌ বিষয়টি তিনি পছন্দ করেন, এই বিষয়ে সুস্পষ্ট ধারণা ব্যতীত আল্লাহর নেয়মতের শোকর করা বা নাশোকরী বর্জন করা প্রশ্নে যথাযথ দায়িত্‌ পালন করা সম্ভব হইতে পারে না। কারণ, শোকরের অর্থ হইল- আল্লাহর দেওয়া নেয়মতসমূহ আল্লাহর মর্জি মোয়াফেক এবং তীহার পছন্দনীয় কাজে ব্যবহার করা । আর না-শোকরীর www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।