ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

সবর ও শোকর ৫৭ লাভের দুইটি ছুরত হইতে পারে: (১) বাদশাহ যদি ইহা চাহেন যে, গোলাম দরবারে আসিয়া কিছু রাজকার্য সম্পাদন করিলে বাদশাহর কিছু সুবিধা হইবে । (২) গোলাম বাদশাহর নিকট চলিয়া আসিলে বাদশাহর কিছুমাত্র উপকার নাই এবং বাদশাহর গোলামেরও কোন প্রয়োজন নাই । আর তাহার আগমনে রাজকার্যেও কোন শ্রীবৃদ্ধি ঘটিবে না! কারণ এই গোলাম দ্বারা এমন কোন কার্য সম্পাদন হওয়া সম্ভব নহে, যাহার ফলে বাদশাহ্‌ এ কাজের ব্যাপারে নিশ্চিন্ত হইতে পারেন। আর ত্বাজদরবারে তাহার আগমন না ঘটিলে সম্বাজ্যেরও কিছুমাত্র ক্ষতি হইবে ন! ৷ সুতরাং তাহার জন্য সওয়ারা, পোশাক ও পাথেয় ইত্যাদি আয়োজন করিয়া দেওয়ার পিছনে বাদশাহর উদ্দেশ্য হইল- সে যেন বাদশাহর সান্নিধ্যে আসিয়া তাহার নৈকট্য লাভে ধন হইতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে এককভাবে গোলামই উপকৃত হইতেছে এবং ইহাতে বাদশাহর কিছুমাত্র স্বার্থ নাই । আল্লাহ পাকের নৈকট! লাভের বিষয়টিকেও উপরোক্ত দ্বিতীয় পর্যায়ের মতই মনে করিতে হইবে! কিন্তু প্রথম পর্যায়ের সঙ্গে তুলনা করিবার কোন প্রশ্নই আসে না । কারণ, কাহারো নিকটই আল্লাহ পাকের কোন কিছুর প্রয়োজন নাই । অবশ্য দ্বিতীয় পর্যায়টিকে তুলনায় আনা যাইতে পারে। তবে প্রথম ছুরতে গোলাম সওয়ারীতে আরোহণ করিয়া বাদশাহর নিকট চলিয়া আসিলেই শোকরকারীরূপে গণ্য হইবে না- যতক্ষণ মনা সে বাদশাহর চাহিদা অনুযায়ী দায়িত্‌ পালন করিবে। এদিকে দ্বিতীয় ছুরতে যদিও বাদশাহর কোন কিছুরই প্রয়োজন নাই, তথাপি গোলামের পক্ষে শাকের বা কাফের অর্থাৎ শোকরকারী কিংবা অস্বীকারকারী হওয়ার সুযোগ রহিয়াছে বাদশাহর প্রদত্ত পোশাক ইত্যাদি যদি নিল্জর ইচ্ছামত ব্যবহার না করিয়া বাদশাহর মর্জি অন্ুয়ী ব্যবহার করে, তবে সে যেন এই ক্ষেত্রে বাদশাহর শোকর আদায় করিল! পক্ষান্তরে মালিকের প্রদত্ত সামগ্রী সে যদি অব্যবহৃত অবস্থায় ফেলিয়া রাখে কিংবা উহা যদি এমন কাজে ব্যবহার করে যাহাতে মালিক সন্তুষ্ট নহেন, অর্থাৎ বাদশাহর দেওয়া পোশাক পরিধান, করিয়া ঘোড়াতে আরোহণের পর যদি বাদশাহর দিকে পৃষ্ঠ্রদর্শন করিয়া বিপরীত দিকে ছুটিয়া যায়, তবে সে যেন এই নেয়মত অস্বীকারকারী হইল ! আল্লাহ পাক দুনিয়াতে মানুষ সৃষ্টি করিয়াছেন এবং যাবতীয় কামনা-বাসনার সামণ্জরীও মওজুদ করিয়াছেন। মানুষ যখন এই সকল কামনা বাসনা ও শাহওয়াতের সামগ্রী ব্যবহার করে, তখন তাহারা আল্লাহর দরবার হইতে দূরে সরিয়া যায়। অথচ আল্লাহর নিকটে থকার মধ্যেই মানুষের সৌভাগ্য নিহিত ৷ সুতরাং আল্লাহ পাক এমনসব নেয়মতও সরবরাহ করিয়াছেন যেইগুলির সঠিক www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।