৫৬ সবর ও শোকর তোমার নেয়মতের শোকর আদায় ‘করিব? কারণ, তোমার নেয়মতের শোকর আদায় করার সুযোগ পাওয়া- ইহাও তো তোমার এক নেয়মত ৷ অতঃপর এই অতিরিক্ত নেয়মতটির শোকর আদায় করাও আমাদের উপর কর্তব্য হইয়া পড়িবে ৷ এই বক্তব্যের জবাবে আল্লাহ পাক ওহী প্রেরণ করিলেন যে, তোমর। যখন এই কথা জানিতে পারিয়াছ, তখন আমি ধরিয়া লইলাম যে, তোমরা আমার শোকর আদায় করিয়াছ। রাসূলে আকরাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল- তিনি যখন মর্যাদার একটি স্তর হইতে পরবর্তী স্তরে তরন্কা লাভ করিতেন, তখন মর্যাদার স্তরগত বিবেচনায় পূর্ববর্তী স্তরটিকে পরবর্তী স্তরের তুলনায় “আল্লাহ হইতে অধিক দূরে” কল্পনা করিয়া উহা হইতে এস্তেগফার করিতেন । যেমন এক হাদীসে তিনি প্রতিদিন সত্তর বার এস্তেগফার করার কথা উল্লেখ হইয়াছে । বিশেষভাবে সত্তরের সংখ্যা এই কারণে বলা হইয়াছে যে, প্রতিদিন তিনি মর্যাদার সত্তরটি স্তর অতিক্রম করিতেন এবং মর্যাদাগত বিচেনায় এ স্তরসমূহ একটি অপেক্ষ্য অপরটি অধিক মর্যাদাসম্পন্ন ছিল । একদা হযরত আয়েশা (রাঃ) তাহার খেদমতে আরজ করিলেন, আল্লাহ !' পাক তো আপনার অগ্র-পশ্চাতের সকল গোনাহ ক্ষমা করিয়া দিয়াছেন, উহার পরও কি কারণে আপনি সেজদায় পতিত হইয়া এত অধিক ক্রন্দন করিতেছেন? - আল্লাহর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে এরশাদ ফরমাইলেন, আমি কি আল্লাহর শোকরগুজার বান্দা হইব না? উহার অর্থ হইল- আমি-কি অধিক মর্যাদার প্রত্যাশি হইব না? কেননা, শোকর করার ফলে আল্লাহর নেয়মত বৃদ্ধি করিয়া দেওয়া হয়। যেমন আল্লাহ্ পাক এরশাদ ফরমাইয়াছেন- UE যদি শোকর কর তবে তোমাদিগকে আরো দিব ।(সূরা ইব্রাহীম - ৭ আয়াত) ‘দুনিয়াতে পয়গস্বরগণকে প্রেরণের উদ্দেশ্য হইল মানুষকে তাওহীদের প্রতি দাওয়াত দেওয়া । এই তাওহীদের পথে মানুষকে বহু বাধা-বিপত্তি ও দূরতিক্রম্য খীটিসমূহ অতিক্ৰম করিয়া আসিতে হয়; শরীয়তে পরিপূর্ণভাবেই এই সকল বাধ-বিপত্তি অতিক্রম করার পহ্থ৷ বর্ণিত হইয়াছে। এই পথে বাস্তবতার মুখোমুখি আসিয়া ‘শোকর’ এবং যে শোকর করে বা যাহার শোকর করা হয়, সকলকেই পৃথক পৃথক মনে হয়। যেমন মনে করঃ কোন বাদশাহ দূরে অবস্থানকারী কোন গোলামের নিকট সওয়ক্ক্লী, পোশাক, পথের খরচ হিসাবে ‘কিছু নগদ টাকা পাঠাইয়া দিল, যেন সে এই সকল ছামানের সাহায্যে সফর করিয়া শাহী দরবারের নিকটে চলিয়া আসে৷ এই ক্ষেত্রে বাদশাহর “নৈকটায’ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।